Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ছেলেবেলায় তোতলা ছিলাম, কেউ মিশত না আমার সঙ্গে, যা এখনও ভয় দেখায়’: হৃতিক রোশন

যে বিষয়টি তাঁকে বেশি প্রভাবিত করে তা হল, ডাক্তাররা তাঁকে অভিনেতা না হওয়ার পরামর্শ দিয়েছিলেন, কারণ তাঁর মেরুদণ্ডের সমস্যার ছিল। যে কারণে তাঁর নাচা বারণ ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের গ্রিক গড হৃতিক রোশন, ৪৮ বছর বয়সেও যাঁর সুঠাম চেহারা দেখে ভিরমি খান দেশের অসংখ্য রমণীরা। বলিউডের প্রথম সারির অভিনেতা হিসেবে হৃতিকের নামটা একটু উপরের দিকেই রয়েছে। একজন সুদক্ষ নৃত্যশিল্পী, একজন দক্ষ অভিনেতা, সৌন্দর্য্য, হ্যান্ডসাম চেহারা সবদিক দিয়েই নায়ক এখনও বহু রমনীর ক্রাশ। হাঁটুর বয়সী অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে প্রেম করার জন্যে বরাবরই সোশ্যাল মিডিয়ার চর্চায় থাকেন অভিনেতা। হৃতিককে শেষ দেখা গিয়েছিল, ‘বিক্রম ভেদা’ ছবিতে। যেখানে একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করছেন রাকেশ পুত্র। ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সফলতার মুখ দেখেছিল। নায়কের ৪ বছর পর কামব্যাক দর্শকদেরও মোহিত করেছিল। কিন্তু জীবনে এত সফলতা থাকতেও ছোটবেলার এক সমস্যা নিয়ে চিন্তিত হৃতিক, যা নিয়ে প্রচণ্ড মানসিক সমস্যায় ভুগছেন নায়ক।

সম্প্রতি শৈশবের একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করলেন হৃতিক। জানালেন, ছোট বেলায় তিনি প্রচণ্ড আত্মবিশ্বাসের সমস্যায় ভুগছিলেন, যা তাঁর জীবনকেও জর্জরিত করে দিয়েছিল। তিনি আরও বলেছেন, এই ৪৮ বছর বয়সে তিনি জীবনের অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে গিয়েছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা তাঁর শৈশবের বেদনাদায়ক অভিজ্ঞতার বিষয়ে প্রকাশ করেন যে, তিনি ছোটবেলায় তিনি কথা বলতে গিয়ে তোতলাতেন, যার কারণে তাঁকে স্কুলের বন্ধুরা খুব উত্যক্ত করত। এমনকী তাঁর কোনও বন্ধু ছিল না, একজন বান্ধবীকে ছেড়ে দিয়েছিলেন তিনি। বাড়িতে এসে কেবল কাঁদতে, যে দিনগুলি তাঁর পক্ষে ভোলা আজও কঠিন।

অভিনেতা আরও বলেন, যে বিষয়টি তাঁকে বেশি প্রভাবিত করে তা হল, ডাক্তাররা তাঁকে অভিনেতা না হওয়ার পরামর্শ দিয়েছিলেন, কারণ তাঁর মেরুদণ্ডের সমস্যার ছিল। যে কারণে তাঁর নাচা বারণ ছিল। সেই দিনগুলির কথা স্মরণ করে, হৃতিক আরও বলেন, একারণে তিনি অনেক মাস হতাশার দ্বারা বেষ্টিত ছিলেন, কিন্তু তিনি হার মানেন নি। অবশেষে তিনি নিজেকে শারীরিক ও মানসিক দিক দিয়ে উন্নত করার কঠোর পরিশ্রম করেন। এর ফলে তিন শক্তিশালী হয়ে উঠেছেন ওঠেন। ওয়ার্কফ্রন্টে, হৃতিক রোশনকে শীঘ্রই সিদ্ধার্থ আনন্দের ফাইটারে দেখা যাবে। যেখানে তিনি দীপিকা পাড়ুকোন এবং অনিল কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00