Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘১৭ বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছি, অভিনয়ের জন্যে ভিক্ষা চাইনি’, বিস্ফোরক মন্তব্য শ্রেয়াসের

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা শ্রেয়াস তালপাড়ে। যিনি ‘গোলমাল’ সিরিজের এক অন্যতম অংশ ছিলেন। যদিও ‘পুষ্পা’ ছবিতে তাঁর কন্ঠের হিন্দি ডাবিং খুবই প্রশংসিত হয়েছিল গোটা দেশব্যাপী। চলচ্চিত্রে তো আছেই, পাশাপাশি ওটিটি প্লাটফর্মেও তাঁর অবাধ বিস্তার। ইতিমধ্যে কয়েকটি ওটিটি ছবিতে কাজ করেছেন তিনি, সম্প্রতি ক্রিকেটার প্রভিন তাম্বের জীবনের উপর ভিত্তি করে একটি ওয়েব ছবিতে দেখা গিয়েছিল শ্রেয়াসকে। তবে তাঁর আজকের এই প্রতিষ্ঠা একদিনের নয়, কেরিয়ারকে উচ্চতরে নিয়ে যেতে তাঁকে অনেকটা লড়াই করতে হয়েছিল।

একটি সাংবাদিক সাক্ষাৎকারে তিনি একবার বলেছিলেন, তিনি গোলমাল ছবিতে অভিনয় করার পর, সবাই ধরে নিয়েছিলেন যে তিনি চলচ্চিত্রের একজন ভালো কমেডি অভিনেতা হতে পারেন। কিন্তু তা বলে এ নয়, তিনি অন্যান্য ঘরানার ছবির জন্যে উপযুক্ত নয়। এমনকী একসময় তাঁর দক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছিল, তখনই তিনি ভেবেছিলেন শুধু গোলমাল সিরিজের জন্যই অপেক্ষা করবেন না। বিভিন্ন স্ক্রিপ্টে কাজ করবেন। তিনি আরও বলেছেন, তিনি একজন স্ব-নির্মিত মানুষ এবং গত ১৭ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। কিন্তু কখনো ছবিতে অভিনয়ের জন্যে ভিক্ষা চাইনি কারুর থেকে, এবং তিনি আনন্দিত যে, আজ তিনি যে জায়গায় রয়েছেন সেই জায়গা তিনি নিজে কঠোর পরিশ্রম করে তৈরি করেছেন।

তবে সম্প্রতি ফরহাদ সামজির ‘কভি ঈদ কভি দিওয়ালি’তে শ্রেয়াস তালপাড়ের অভিনয় করার কথা ছিল। কিন্তু এই ছবি থেকে বাদ পড়েন তিনি। সেই জায়গায় সলমন ভগ্নীপতি আয়ূষ খানকে নেওয়া হয়। এই প্রসঙ্গে শ্রেয়াস বলেছেন, ফরহাদ সামজি একজন ভালো পরিচালক এবং তাঁর খুব প্রিয় বন্ধু। তিনি বরাবরই চান তিনি ভালো এবং আশ্চর্যজনক চলচ্চিত্র নির্মাণ করুক। তবে শ্রেয়াসের কাছে এখন অনেকগুলি ছবির কাজ রয়েছে, যার মধ্যে রয়েছে মহেশ মাঞ্জরেকরের একটি মারাঠি মুভি। সম্প্রতি তিনি দুটি ছবির শুটিং শেষ করেছেন, যার মধ্যে একটি নৃতত্ত্ব।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00