Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘বাংলাদেশে যা পাইনি কলকাতায় তা পেয়েছি’, বাংলার প্রশংসায় পঞ্চমুখ জয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: কেকে মৃত্যুতে এখনও বাংলাকে দুষছে আসমুদ্র হিমাচল। নেটিজেন থেকে মুম্বইয়ের শিল্পীরাও বাংলাকে দায়ী করছে, কেকে মৃত্যুর কারন হিসেবে। কিন্তু বাংলাতে অভিনয় করতে এসে এবার অন্য কথা বললেন, বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অভিমান তো দূরের কথা উল্টে তিনি কলকাতার মানুষদের নিয়ে প্রশংসায় একেবারে পঞ্চমুখ। তিনি জানালেন, কলকাতার মানুষ শিল্পীর কদর করতে জানেন। ঢালিউড এবং টলিউড দুই বিনোদন ক্ষেত্রেই চুটিয়ে অভিনয় করছেন জয়া। এমনকী অভিনয়ের দরুন কলকাতাতেও তাঁর জনপ্রিয়তা তর তর করে বাড়ছে। কেউ কেউ তো বলেই দেন, এই অভিনেত্রীর জনপ্রিয়তা বাংলাদেশের চেয়েও কলকাতায় বেশি।

ইতিমধ্যেই কলকাতার ছবির জন্যে একাধিক ইন্টার ন্যাশনাল এবং জাতীয় অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি। আসলে ভালো কাজের একটা দাম তো আছেই, সেই কারণেই সেরা অভিনেত্রী হিসেবে একাধিক স্বীকৃতি পেয়েছেন জয়া। তাঁর কথায়, গুণের কদর করতে জানে টলিউড। বাংলা ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি হয়েছে তাঁর অনেকদিন।

গত কয়েক মাস ধরেই পশ্চিমবঙ্গে লাগাতার পুরস্কার পেয়ে যাচ্ছেন জয়া— এই প্রসঙ্গে সম্প্রতি, একটি বেসরকারি সংবাদমাধ্যমকে জয়া আহসান বলেছেন, “কলকাতায় কাজ করতে গিয়ে দেখেছি, ওঁরা গুণের কদর করতে জানে। আমি যদি এলেবেলে কাজ করি, তাহলে আমাকে ছুঁড়ে ফেলতেও সময় নেবে না, আবার আমার ভালো কাজের পর মাথায় তাজ ওঠাতেও কুণ্ঠাবোধ করবে না ওঁরা। আসলে, আমাদের বাংলাদেশে কথা হয় বেশি, কাজ হয় কম। এখানে তেল আর ঘি একই দামে বিক্রি হয়। যখন আমি ভালো সিনেমা করার জন্য আগ্রহী ছিলাম, তখন আমার দেশ আমাকে নিয়ে ভাল গল্প করার কথা ভাবেনি, ভালো কোনো প্রস্তাব নিয়ে আসেনি। আর কলকাতায় আমি একের পর এক ভাল ছবি দিতে শুরু করার পর থেকে দৃশ্যপট বদলে যেতে শুরু করে। আমি পোস্টারে থাকলে কতটা আওয়াজ উঠবে, তা নিয়ে কলকাতার নির্মাতারা সবসময় ভাবেন, জয়ার অভিনয় কতটা নান্দনিকভাবে ফুটিয়ে তোলা যাবে।”

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00