Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছবির বাচ্চাটি কে বলুন তো, সুপারস্টারের বয়স হল ৫০

ই ২ টি হৃতিকের ৫ মাস থেকে ৫০ বছর বয়সী, সেলুলয়েড এবং সোশ্যাল মিডিয়া জুড়ে লক্ষ লক্ষের কাছে এই ছবিগুলি ভাগ করতে পেরে আমি আনন্দিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকাল সোশ্যাল মিডিয়ায় ছেয়ে রয়েছে সেলিব্রিটিদের এক একটি ছোটবেলার সকল ছবি। যা দেখে তাঁদের চেনা দায়। তেমনি আজ আমাদের প্রতিবেদনে দেওয়া বাচ্চা ছেলেটির ছবিটিকে চিনতে পারছেন কে তিনি। বলিউডের অন্যতম হ্যান্ডসাম অভিনেতা তিনি। ছেলের শৈশবের ছবি অভিনেতার মা নিজেই প্রকাশ্যে আনলেন। আজ তিনি ৫০ বছরে পা রাখলেন। ছেলের ছোটবেলার ছবি শেয়ার করে বিশ্বখ্যাত জন্মদিনের শুভেচ্ছা জানালেন নায়কের মা। কে তিনি বুঝতে পারছেন, হ্যাঁ ঠিক ধরেছেন। দেখতে দেখতে ৫০ পেরোলেন বলিউডের হ্যান্ডসাম নায়ক হৃতিক রোশন।

জন্মদিনের ছেলের একটি শৈশবের ছবি শেয়ার করে পিঙ্কি রোশন ভক্তদের সারপ্রাইজ দিলেন। যদিও অভিনেতার জন্মদিন উপলক্ষে সকাল থেকেই ভক্তদের কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। এদিন পিঙ্কি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছেলের ছোটবেলার ছবি পোস্ট করে একটি দীর্ঘ নোট লিখলেন। সঙ্গে জুড়লেন হৃতিকের আসন্ন ছবি ফাইটারের একটি ছবি। ছবিটিতে ছোট হৃতিকের বয়স তখন মাত্র পাঁচ মাস। এখন তিনি ৫০ বছর বয়সী হয়েছেন, পিঙ্কি লিখলেন, “এই ২ টি হৃতিকের ৫ মাস থেকে ৫০ বছর বয়সী, সেলুলয়েড এবং সোশ্যাল মিডিয়া জুড়ে লক্ষ লক্ষের কাছে এই ছবিগুলি ভাগ করতে পেরে আমি আনন্দিত। তুমি এই পৃথিবীতে ৫০ বছর কাটিয়ে দিলে, অনেকের জন্য আনন্দ নিয়ে পৃথিবীতে এসেছ। আমি তোমাকে সেই মুহুর্ত থেকে চিনি যখন আমার হৃদস্পন্দন বলছিল তুমি আসবে। অনেক রাত আমি আমার হৃদস্পন্দন নিয়ে ঘুমিয়ে থাকতাম। তুমি বিশ্বকে আনন্দ দিচ্ছ। তুমি আমাকে গর্বিত করেছ। এভাবেই উড়তে থাক, আকাশ ভেদ কর এবং স্বপ্ন দেখার সাহসের চেয়ে আরও দূরে যাও।”

এদিন অভিনেতার প্রেমিকা সাবা আজাদও প্যারিসে তাঁর সঙ্গে কাটানো একটি ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও শেয়ার করে অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। যেখানে দুজনকে অবলীলায় চুম্বন করতে দেখা গিয়েছে। অন্যদিকে অভিনেতার প্রাক্তন স্ত্রী সুজান খান, যার সঙ্গে অভিনেতার এখন বন্ধুত্ব পূর্ন সম্পর্ক, সেও প্রাক্তন স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। যদিও হৃতিক এখনও তাঁর মায়ের পোস্টটির প্রতিক্রিয়া জানায়নি, কিন্তু পিঙ্কির পোস্টটি ইন্টারনেটে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। তাদের মধ্যে কেউ কেউ এটিকে ‘দিনের অন্যতম সেরা পোস্ট’ বলে অভিহিত করেছেন। হৃতিককে পরবর্তীতে সিদ্ধার্থ আনন্দের ফাইটারে দেখা যাবে। এতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন এবং অনিল কাপুর। ছবিটি মুক্তি পাবে ২৫ জানুয়ারি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00