Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মঞ্চে ভক্তের পা ছুঁয়ে প্রণাম করছেন হৃত্বিক, নায়কের আচরণে মুগ্ধ নেটপাড়া

অন্য একজন ভক্ত ভিডিয়োটিতে মন্তব্য করেছেন, ‘সো ডাউন টু আর্থ।’ অনুরাগীরা তাঁকে ‘খুব ভালো সুপারস্টার’ এবং ‘সবচেয়ে নম্র সুপারস্টার’।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি, রিলিজ হয়েছে বহু প্রতীক্ষিত বলিউড চলচ্চিত্র ‘বিক্রম বেদা’র টিজার। বলিউডের গ্রিক গড হৃতিক রোশন এবং ছোটে নবাব সইফ আলি খানের তত্ত্বাবধানে আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি। বহু অপেক্ষাকৃত এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই অনুগামীদের উত্তেজনার পারদ একেবারে তুঙ্গে চড়েছে। তবে হৃত্বিকের অনেক গুণই আমরা দেখেছি, কিন্তু শনিবার হৃত্বিকের একটি দারুণ ভাইরাল ভিডিও সবাইকে অবাক করে দিল। শনিবার একটি ফিটনেস ইভেন্টে হাজির হয়েছিলেন অভিনেতা হৃত্বিক। যদিও সাবা আজাদের সঙ্গে তাঁর সম্পর্ক এখন সংবাদমাধ্যমের মুচমুচে গসিপ। হৃত্বিক কে এদিন দেখা গেল, হলুদ টি-শার্ট, সাদা ক্যাপ এবং সাদা প্যান্ট পরিহিত অবস্থায়। হৃতিকের কাছ থেকে গুডি ব্যাগ নেওয়ার জন্য একজন ভক্তকে মঞ্চে ডাকা হয়। তার পরেই ওই ভক্তের সঙ্গে ঘটানো হৃতিকের একটি কাণ্ড দেখে অবাক হয়ে গেলেন সবাই।

ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রিয় অভিনেতাকে সামনে দেখতে পেয়ে আর আবেগ ধরে রাখতে পারেননি ওই ভক্ত। সে তৎক্ষণাৎ হৃতিকের পা স্পর্শ করলেন। এবং হৃতিক কী করলেন জানেন, সেও বিনিময়ে ভক্তের পা ছুঁয়ে ফেললেন। ব্যস! হয়ে গেল তা খবর। আর নেটমাধ্যমে হৃতিকের এই ভিডিও শেয়ার হতেই হু হু করে হয়ে গেল ভাইরাল। এক অনুরাগী কমেন্টে লিখেছেন, ‘আপনি @hrithikroshan খুব মিষ্টি।’ অন্য একজন ভক্ত ভিডিয়োটিতে মন্তব্য করেছেন, ‘সো ডাউন টু আর্থ।’ অনুরাগীরা তাঁকে ‘খুব ভালো সুপারস্টার’ এবং ‘সবচেয়ে নম্র সুপারস্টার’। শীঘ্রই হৃতিককে ‘বিক্রম বেদা’ ছবিতে দেখা যাবে। এই অ্যাকশন-থ্রিলারধর্মী ছবিতে হৃতিক অভিনয় করছেন একজন গ্যাংস্টারের ভূমিকায় আর সইফ আলি খান অভিনয় করছেন একজন পুলিশ অফিসারের ভূমিকায়। ছবিতে গ্যাংস্টার বেদার চরিত্রে দেখা যাবে, হৃতিককে। তামিল হিট ‘বিক্রম বেদা’র হিন্দি সংস্করণ এই ছবি। তামিল ছবিতে অভিনয় করেছিলেন, মাধবন এবং বিজয় সেতুপতি।

এই ছবিতে পুলিশ ইনসপেক্টর বিক্রমের জীবনের একমাত্র লক্ষ্য গ্যাংস্টার বেদা-কে হত্যা করা। কিন্তু শুভ আর অশুভের এই লড়াইয়ে গ্যাংস্টার বেদা কিভাবে পালটে দেবে বিক্রমের দৃষ্টিভঙ্গি- সেই নিয়েই গল্প। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাধিকা আপ্তে এবং রোহিত শরফ। এদিকে হৃত্বিকের পরবর্তী ছবি, ‘ফাইটার’। ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’-য়ে হৃত্বিক এই প্রথম জুটি বাঁধছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে। আগামী বছর প্রেক্ষাগহে মুক্তি পাবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00