Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৫ জন সুপারস্টারের মিলিত প্রয়াসে তৈরি হচ্ছে ‘হাউসফুল 5’

বে এই ছবিতে শুধু অক্ষয় কুমার নয়, এক একটি এক এক জন দাপুটে অভিনেতাও হাউসফুল না সিরিজে অভিনয় করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী সিনেমার সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে চলছে বলিউড। বর্তমানে সিঙ্গেল ছবিগুলির তুলনায় ফ্রেঞ্চাইজি ছবিগুলি দর্শকদের কাছে বেশি আকর্ষণীয় হয়ে পড়েছে। সেই কারণেই মার্কেটে ছবির ফ্রেঞ্চাইজিগুলিই বেশি রাজত্ব করছে। একটি বলিউড সিনেমা একবার সফলতা পেলেও একেবারে লাইন লেগে যায় সেই সব ছবির ফ্রেঞ্চাইজিদের। যেমন, বলিউড এর অত্যন্ত জনপ্রিয় একটি ছবি হাউসফুল। যে ছবিটির পরপর ৪ টি সিরিজ মুক্তি পেয়েছে। আর সবকটি ছবিই দুর্দান্ত হিট হয়েছিল। বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের কেরিয়ারের অন্যতম সুপারহিট ছবি এটি। তবে এই ছবিতে শুধু অক্ষয় কুমার নয়, এক একটি এক এক জন দাপুটে অভিনেতাও হাউসফুল না সিরিজে অভিনয় করেছেন।

যার মধ্যে অন্যতম, জন আব্রাহাম, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ। হাউসফুল ৪ রিলিজ করার পর অনেক সময় কেটে গিয়েছে। সুতরাং অনেকদিন ধরেই ভক্তরা এই ছবির ৫ নম্বর সিজনের জন্যে অপেক্ষায় ছিলেন। অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এলো ‘হাউসফুল 5’ এর ফার্স্ট লুক। সাজিদ নাদিয়াদওয়ালা এই ছবির স্ক্রিপ্টে একত্রিত হয়েছেন পাঁচজন বলিউড হিরো। রয়েছেন, অক্ষয় কুমার, জন আব্রাহাম, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, এবং ববি দেওল। প্রত্যেকেই হাউসফুল ফ্র্যাঞ্চাইজির পঞ্চম ছবির জন্যে প্রস্তুতি নিচ্ছেন। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই ফ্র্যাঞ্চাইজিটি বাকিদের তুলনায় সবচেয়ে বড় হবে। পিঙ্কভিলার সূত্র অনুযায়ী, সাজিদ পঞ্চম ছবিতে হাউসফুল ফ্র্যাঞ্চাইজি থেকে পুরো তারকা কাস্টকে একত্রিত করার পরিকল্পনা করেছেন।

হাউসফুল সম্পর্কে

আগামী বছর ছবিটি ফ্লোরে যাবে বলে আশা করা হচ্ছে। পাঁচজন পুরুষ লিড ছাড়াও, ছবিতে একসঙ্গে পাঁচজন মহিলা প্রধানকেও আনার পরিকল্পনা রয়েছে। সাজিদ নাদিয়াদওয়ালার পরিচালিত প্রথম হাউসফুল ২০১০ সালে মুক্তি পেয়েছিল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00