Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চুক্তি লঙ্ঘনের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে

২০১৮ সালে একটি চুক্তি লঙ্ঘনের জেরে স্বপ্না চৌধুরী আইনি বিপাকে পড়েছিলেন। এমনকি স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিখ্যাত হরিয়ানভি গায়িকা তথা নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরী (Sapna Choudhary)কে মোটামুটি সবাই চেনেন। তাঁর একাধিক স্টেজ পারফরম্যান্সের ভিডিও প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে নেটপাড়ায়। এমনকি একবারে বিগ বসের একটি সিজনে এন্ট্রি নিয়েছিলেন স্বপ্না চৌধুরী। এছাড়াও নানা ‘Fraud’ কেসের জেরেও তিনি সংবাদের শিরোনাম হচ্ছেন প্রতিনিয়ত।

২০১৮ সালে একটি চুক্তি লঙ্ঘনের জেরে স্বপ্না চৌধুরী আইনি বিপাকে পড়েছিলেন। এমনকি স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, স্বপ্না কোনও একটি ইভেন্টে পারফর্ম করার প্রতিশ্রুতি দিলেও তিনি সেই ইভেন্টে উপস্থিত হন নি। এমনকি তিনি আয়োজকদের কাছ থেকে অগ্রিম অর্থও নিয়েছিলেন। সেই কারণে ওই ইভেন্টের আয়োজকরাই এই বিষয়টি আদালত পর্যন্ত নিয়ে যায়। জানা গিয়েছে, ওই মামলার ভিত্তিতেই গায়িকাকে খুব শীঘ্রই লখনউয়ের এসিজেএম আদালতে তোলা হবে।

ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালের ১৩ অক্টোবরে। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য সামনে আসার অপেক্ষায়। তবে স্বপ্নার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এই প্রথম নয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে, দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ স্বপ্নার বিরুদ্ধে প্রতারণা এবং বিশ্বাস লঙ্ঘনের অভিযোগ এনেছিলেন। এমনকি স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছিল।

তাঁর অপরাধ ছিল, একটি সেলিব্রিটি ম্যানেজমেন্ট কোম্পানি বেআইনিভাবে স্বপ্না পরিচালনা করছিলেন। তাঁর স্বপ্না মা এবং ভাই সহ আরও কয়েকজনের বিরুদ্ধে অপরাধমূলক বিশ্বাস লঙ্ঘন, অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা এবং তহবিল অপব্যবহারের অভিযোগ দায়ের করা হয়েছিল। এফআইআর অনুসারে, জনপ্রিয় হরিয়ানভি গায়িকা, একটি ইভেন্টের চুক্তি ভঙ্গ করেছেন, যেখানে এটি স্পষ্ট করা হয়েছিল যে, তিনি এখানে চুক্তিবদ্ধ থাকাকালীন অন্য কোনও সংস্থার সঙ্গে কাজ করতে পারবেন না বা অন্য কোনও সংস্থায় যোগ দেবেন না, বা কোনও ক্লায়েন্টের সঙ্গেও প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ রাখতে পারবেন না। কিন্তু, স্বপ্না সমস্ত চুক্তি লঙ্ঘন করেছে।

স্বপ্না চৌধুরী সম্পর্কে

এই নৃত্যশিল্পী বিগ বস অংশগ্রহণ করার পরেই লাইমলাইটে এসেছিলেন এবং তিনি একটি টেলিভিশন শো ‘লাডো বীরপুর কি মারদানি 2’ তেও অংশগ্রহণ করেছিলেন। তিনি একটি বেসরকারি সাংবাদিক সাক্ষাৎকারে ভাগ করেছিলেন, “আমি এই বছর ইন্ডাস্ট্রিতে ১৫ বছর পূর্ণ করব। আমি একটি হিন্দি ফিল্ম বা টিভি শোতে অভিনয় করতে চাই, কিন্তু আমি অনুভব করি যেহেতু আমি আঞ্চলিক বিনোদন শিল্প (হরিয়ানা) থেকে এসেছি, তাই আমি আমার প্রতিভা টাকা সত্ত্বেও তা দেখানোর সুযোগ পাচ্ছি না। আমার সৌন্দর্য্য নেই, পোশাকও তেমন পরতে চাই না, এছাড়া আমি সাবলীল ইংরেজি বলতেও পারি না, এগুলোই মাঝে মাঝে বাধা হয়ে দাঁড়ায়।”

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00