Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টলিপাড়ায় ফের খুশির খবর, পুত্রের বাবা হলেন অভ্রজিৎ

গত ছয়বছর প্রেম করার পর অবশেষে গতবছর বিয়ে করেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা ইন্ডাস্ট্রিতে একের পর এক খুশির খবর। চলতি বছরেই টলিউডের বহু গাঁটছড়া বেঁধেছেন, আবার কেউ কেউ মাও হয়েছেন। আগামী ডিসেম্বরেই দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সুতরাং টলিউড জুড়ে খুশির মরসুম। এবার বাবা হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী। তাঁকে সিরিয়ালের ভিলেন হিসেবেই দেখেছেন সকলে। বেশ পরিচিত মুখ, অনেক বছর ধরেই ছোট পর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন তিনি।

তবে তাঁর হাতেখড়ি কিন্তু সঞ্চালনার মাধ্যমেই। গতবছর অগস্টে বিয়ে করেন অভ্রজিৎ চক্রবর্তী। আর এক বছর পার হতে হতেই খুশির খবর শোনালেন অভিনেতা। পুত্রসন্তানের বাবা হলেন তিনি। গতকাল সকালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেতার স্ত্রী রিনিকাস সাহার। সোমবার খুশির খবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করে অভিনেতা লিখেছেন, “আমাদের ঘরে এক পুত্র সন্তান এসেছে, আমরা আশীর্বাদ ধন্য।”। অভিনেতার স্ত্রী রিনিকাও যুক্ত ইন্ডাস্ট্রির সঙ্গে। বাংলা ধারাবাহিকের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। তখন থেকেই প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা।

গত ছয়বছর প্রেম করার পর অবশেষে গতবছর বিয়ে করেন তাঁরা। তাঁদের জমকালো বিয়েতে আমন্ত্রিত ছিলেন টলিউডের বহু তারকা। যদিও দুজনের বয়সে পার্থক্য অনেকটাই। কিন্তু মনের মিল বয়সকে রীতিমতো টেক্কা দিয়েছে। বিয়ের এক বছর পূর্ণ হতেই অভ্রজিৎকে নিয়ে এক প্রেমমাখা পোস্ট করেছিলেন রিনিকা। লিখেছিলেন, “যেভাবে তুমি আমায় বুঝতে পার আর কেউ বুঝতে পারে না। হতে পারে দুই আলাদা শরীরে আমরা একটাই মানুষ। এক বছরের বিবাহবার্ষিকীতে আমার বেটার হাফকে জানাই অনেক শুভেচ্ছা।” এ দিন অভ্রজিৎকে ভরে ভরে শুভেচ্ছা জানিয়েছেন টেলিপাড়ার চেনা মুখ। নতুন অতিথিকে নিয়ে ভাল থাকুন তাঁরা, সেই কামনাই করেছেন সকলে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00