Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উজ্জয়নের মহাকাল মন্দিরের গর্ভগৃহে ব্যাগ নিয়ে ঢুকে তোপের মুখে গোবিন্দার স্ত্রী

বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়ে যাওয়া হলে মন্দিরের প্রশাসক জানান, কীভাবে ব্যাগটি ভেতরে নিয়ে যেতে দেওয়া হল?

Share:

নিজস্ব প্রতিনিধি: এ যাবৎ কাল উজ্জয়নের মহাকাল মন্দিরে প্রবেশ করতে গিয়ে বাঁধার মুখে পড়েছেন একাধিক সেলিব্রিটিরা। গতবছর ব্রহ্মাস্ত্র মুক্তির আগে উজ্জয়নের মহাকাল মন্দিরে গিয়ে বিপাকে পড়েছিলেন বলিউডের জনপ্রিয় জুটি রণবীর-আলিয়া। তাঁদের ঘিরে রীতিমতো রণক্ষেত্র তৈরি হয়েছিল মন্দিরে। কিছুতেই তাঁদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এবার নিষেধাজ্ঞা সত্ত্বেও উজ্জয়নের মহাকাল মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে বিপাকে পড়লেন বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দার স্ত্রী সুনিতা আহুজা। ঘটনাটি ঘটেছে, সোমবার, ১৫ মে। যখন ভগবান মহাকালের মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন সুনীতা দেবী। তিনি যখন মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছিলেন তখন তাঁর হাতে একটি হাতব্যাগ ছিল, হাতব্যাগ নিয়েই তিনি উজ্জয়নের মহাকাল মন্দিরে প্রবেশ করেন।

যেখানে মহাকাল মন্দিরের অন্যতম প্রধান নিয়ম, মন্দিরের ভিতরে কিছুতেই পার্স নিয়ে যাওয়া যাবেনা। কিন্তু ভাইরাল ছবিতে সুনিতা আহুজার হাতে হ্যান্ডব্যাগ দৃশ্যমান। তাঁকে ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ করতে বারণ করা হলেও তিনি শোনেননি। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গর্ভগৃহের ভিতরে ব্যাগ নিয়ে যান। কিন্তু আশ্চর্যের বিষয় হল, কেউ তাঁকে বাধা দেয়নি।

কিন্তু তিনি গুরুত্বপূর্ণ নিয়ম ভঙ্গ করেছেন। এটি মন্দিরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে। ছবিতে সুনিতা আহুজাকে কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিয়ে যেতে দেখা যায় এবং পুরোহিতের সঙ্গে ছবি তুলতেও দেখা যায়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়ে যাওয়া হলে মন্দিরের প্রশাসক জানান, কীভাবে ব্যাগটি ভেতরে নিয়ে যেতে দেওয়া হল? তবে বিষয়টি খতিয়ে দেখে তবে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মহাকাল মন্দিরের প্রশাসক সন্দীপ সোনি উল্লেখ করেছেন যে, নিরাপত্তা দল সেই সময় গেটে নিযুক্ত ছিল। ব্যাগ এবং পার্স ভিতরে নেওয়া হয়েছে কি না তা নিশ্চিত করা তাঁদের দায়িত্ব ছিল। দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00