Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

“পলক আমাকে উপেক্ষা করছে, অনেক চেষ্টা করেও মেয়ের সঙ্গে দেখা করতে পারছিনা”: আকুতি রাজার

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়ে পালক তিওয়ারির সঙ্গে দেখা করতে পারছেন না অভিনেতা রাজা চৌধুরী (Raja Chaudhary )। প্রাক্তন স্ত্রী তিওয়ারির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রাজার। তবে শ্বেতাই যে তাঁর মেয়ের সঙ্গে রাজার দেখা হতে দিচ্ছেন না, তা মোটেও নয়। বরং মেয়ে পালক তিওয়ারি (Palak Tiwari)ই সময় হচ্ছে না বাবার সঙ্গে দেখা করার জন্যে। এমনটাই দাবি, রাজা চৌধুরীর। বলিউডে মা শ্বেতা তিওয়ারি এবং মেয়ে পালক তিওয়ারির বেশ দাপট এখন। ইতিমধ্যেই পালক কয়েকটি এলবামের কাজও সেরে ফেলেছেন। সঙ্গে শ্বেতাও যেন দিন দিন সুপার হট হয়ে উঠছেন। অন্যদিকে জনপ্রিয় রিয়েলিটি শো, বিগ বস 2-এ অংশগ্রহণের পরে জনপ্রিয়তা পেয়েছিলেন রাজা চৌধুরী। যদিও এর আগেই অভিনেত্রী শ্বেতা তিওয়ারিকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে অনেকদিন।

তবে শ্বেতা তিওয়ারির পর শ্বেতা সুদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজা। সেই সম্পর্কও এখন বিচ্ছেদের পথে, আপাতত মামলা লড়ছেন তিনি। এদিকে আবার তাঁর প্রাক্তন বান্ধবী শ্রদ্ধা শর্মা, রাজার বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ করেছেন। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে রাজা জানিয়েছিলেন যে, তিনি মদ্যপান করেন, এই নেশা তাঁর অনেকদিন। তবে এখন তিনি ডাক্তারদের সাহায্যে এটি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। আর এই কারণে তাঁর বাবা-মাও এখন তাঁর সঙ্গে থাকতে চাইছেন না। তাই তিনি মুম্বাইতে ফেরত এসেছেন।

তিনি শ্বেতা তিওয়ারির সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্মরণ করে বলেছেন, শ্বেতা তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতার অভিযোগ আনার পর থেকেই তিনি সংবাদে উঠে এসেছিলেন। তিনি মুলত বিগ বসে প্রবেশের পর থেকেই জনপ্রিয় হয়ে ওঠে। তিনি একজন গ্রামের সাধারণ মানুষ ছিলেন। তবে শ্বেতা তাঁকে যেভাবে চিত্রিত করেছিলেন, তা তিনি একদমই নন। এমনকি তিনি বলেছেন, মুম্বইতে ফিরে প্রাক্তন স্ত্রী শ্বেতা তিওয়ারির সঙ্গে তিনি ফোন কথা বলতে চাইলেও শ্বেতা অস্বীকার করে। শ্বেতা তিওয়ারির সঙ্গে রাজা গাঁটছড়া বেঁধেছিলেন ১৯৯৮ সালে। কিন্তু ২০১২ সালে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ ঘোষণা করেন। আর তখন তাঁদের মেয়ে পলকের বয়স ছিল মাত্র ৮ বছর। এই মুহূর্তে তিনি তাঁর মেয়ের সঙ্গে দেখা করার চেষ্টা করলেও তিনি দেখা করতে পারছেন না। প্রায় তেরো বছর আগে শিশু অবস্থায় মেয়ের সঙ্গে শেষ দেখা করেছিলেন রাজা।

কিন্তু এখন সে কাজে এতটাই ব্যস্ত হওয়ার কারণে তাঁদের দেখা হচ্ছেনা। তিনি বলেছিলেন, “আমি মেয়েকে মেসেজ বা ইমেল করি এবং তাঁর উত্তরের জন্য অপেক্ষা করি। কিন্তু আমি তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছি না। হয়তো সে খুব ব্যস্ত, নয়তো আমাকে সে উপেক্ষা করছে।” এদিকে পলক তিওয়ারি খুব শীঘ্রই, একটি রহস্য থ্রিলার রোজি: দ্য স্যাফ্রন চ্যাপ্টারের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করতে প্রস্তুত। যেখানে তাঁর সঙ্গে দেখা যাবে, বিবেক আনন্দ ওবেরয়, গিরিশ জোহর, কুসুম অরোরা, রেশভ ডি সারাফ, কেয়ুর পান্ড্য এবং সঞ্জিতকে।

ইব্রাহিমের ‘নাক’ নিয়ে মসকরা! পাক-সমালোচককে ‘ধুয়ে’ দিলেন সইফের গুজব ‘বউমা’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00