Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হিন্দি মিউজিক ভিডিওতে জিয়ার আত্মপ্রকাশ

কো- অ্যাক্টর প্রসূন সাহার সঙ্গেই দুটি মিউজিক ভিডিওতে কাজ করছেন জিয়া। স্বাভাবিকভাবেই তাঁদের বেশ ভালো বন্ডিং তৈরি হয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলা চলচ্চিত্র জগতে একটু একটু করে নিজের পায়ের তলার জমি শক্ত করছেন অভিনেত্রী জিয়া সরখেল। সিনেমা, মিউজিক ভিডিওর মাধ্যমে  নিজেকে আরও বেশি করে দর্শকমহলে পরিচিত করে তুলতে বদ্ধপরিকর জিয়া সম্প্রতি দুটি মিউজিক ভিডিওর কাজ শেষ করেছেন। এর মধ্যে একটি বাংলা ও একটি হিন্দি মিউজিক ভিডিও। ‘বেখেয়ালি মন’ ও আরেকটি ‘তুমহারা হোনে লাগা হু’। বাংলা মিউজিক ভিডিওটির মিউজিক কম্পোজার দোলন-মৈনাক।  কোরিওগ্রাফি করেছেন রানা বিশ্বাস।  এই মিউজিক ভিডিওতে রয়েছেন জিয়া সরখেল ও প্রসূন সাহা।

অন্যদিকে হিন্দী মিউজিক ভিডিওটিতে গান গেয়েছেন ভিকি এ খান।  মিউজিক কম্পোজার এখানে তিনি নিজেই। কোরিওগ্রাফি করেছেন পঙ্কজ সিল। এই মিউজিক ভিডিওটিরও প্রধান মুখ জিয়া ও প্রসূন।

আগামী কাজ নিয়ে জানতে চাওয়া হলে জিয়া জানান, পুজোর আগে তাঁর এরকম কামব্যাক। ভালো তো লাগছেই  সঙ্গে বেশ নার্ভাসও লাগছে। বাংলার পাশাপাশি হিন্দী মিউজিক ভিডিওতে এই প্রথম কাজ করছেন জিয়া। যা তাঁর প্রথম কাজ। কাজেই তা নিয়েও তাঁর বেশ চিন্তা রয়েছেই। কো- অ্যাক্টর প্রসূন সাহার সঙ্গেই দুটি মিউজিক ভিডিওতে কাজ করছেন জিয়া। স্বাভাবিকভাবেই তাঁদের বেশ ভালো বন্ডিং তৈরি হয়ে গিয়েছে। সবমিলিয়ে জিয়া বেশ উচ্ছসিতও বটে।

দোলন-মৈনাকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও  তাঁর ভীষণ ভালো। সিনিয়রদের সঙ্গে কাজ করার পরেও কাজ করার বেশ সুযোগ পেয়েছেন। তাঁদের সঙ্গে প্রথম কাজ তা মনেই হয়নি। অর্থাৎ সবকিছু মিলিয়ে কাজের অভিজ্ঞতা বলেই জানান জিয়া। জিয়ার আগামী কাজ দর্শকদের ভালো লাগবে বলেই তাঁর আশা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00