Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সামান্থা থেকে রশ্মিকা, জেনে নিন সেরা ১০ দক্ষিণী অভিনেত্রীর শিক্ষাগত যোগ্যতা, কার কেমন?

অভিনয়ে দক্ষ নয়। তাঁদের দক্ষতা সমান পরিমাণে জারি রয়েছে শিক্ষাগত দিকেও। চলুন জানিয়ে দিই দক্ষিণী ইন্ডাস্ট্রির সেরা দশজন নায়িকা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন ইন্ডাস্ট্রিতে বড়ই আজব। এই জগতের সকল তারকাদের আপডেট জানার জন্যে একেবারে ওত পেতে থাকে গোটা বিশ্ববাসী। তেমনি নায়ক-নায়িকাদের শিক্ষা নিয়েও কৌতুহলের শেষ নেই আমজনতাদের। বর্তমানে আমাদের বলিউডের পাশাপাশি বেশি নজর দক্ষিণী ইন্ডাস্ট্রির ওপর। কারণ দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীদের মাতাল করা অভিনয়, নায়িকাদের অসম্ভব শরীরী উত্তেজনা সবটাই ঘায়াল করে দিয়েছে তাঁদের ভক্তদের। তবে জানেন কি, দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রীরা কতটা শিক্ষিত, কেউ জার্নালিজমে ডিগ্রি অর্জন করেছেন আবার কেউ ইংরেজি সাহিত্যে। বুঝতেই পারছেন, শুধু অভিনয়ে দক্ষ নয়। তাঁদের দক্ষতা সমান পরিমাণে জারি রয়েছে শিক্ষাগত দিকেও। চলুন জানিয়ে দিই দক্ষিণী ইন্ডাস্ট্রির সেরা দশজন নায়িকা, যারা পড়াশোনায় একাধিক ডিগ্রিধারী।

১. নয়নতারা : যিনি মুলত তামিল অভিনেত্রী। তবে খুব শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছেন, তাও আবার শাহরুখের হাত ধরে। হ্যাঁ, শাহরুখের আসন্ন ছবি ‘জওয়ান’ এ তাঁকে বাদশার বিপরীতে দেখা যাবে। শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে এই অভিনেত্রী ইংরেজি সাহিত্যের ওপর গ্রেজুয়্যাশন পাশ করেছেন। তাঁকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির ‘লেডি সুপারস্টার’ বলা হয়।

২. সাঁই পল্লবী: দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় এবং প্রতিভাবান অভিনেত্রী হলেন সাঁই পল্লবী। এখনো পর্যন্ত তিনিই এমন একজন অভিনেত্রী, যিনি কিনা বিনা মেক-আপে ছবিতে অভিনয় করেন। শিক্ষাগত দিক দিয়ে সাঁই পল্লবী একজন ‘এমবিবিএস’ ডিগ্রীধারী অভিনেত্রী। তাঁকে দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম সেরা শিক্ষিত অভিনেত্রী বলা যায়।

৩. সামান্থা রুথ প্রভু: তিনি মুলত তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রী। রূপ এবং ফিগারের যাদু দিয়ে তিনি ইতিমধ্যেই মাত করে দিয়েছেন সকল দেশবাসীদের। তিনি কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।

৪. রশ্মিকা মান্দানা: বর্তমানে যিনি ন্যাশনাল ক্রাশ হিসেবে অভিহিত হয়েছেন। তাঁর অভিনীত ব্লকবাস্টার ছবি ‘পুষ্পা’র সাফল্যের পর তাঁর উন্নতির মাত্রা তরতর করে উপরে উঠছে। খুব শীঘ্রই তিনি বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন। শিক্ষাগত দিক দিয়ে, রশ্মিকা মান্দানা, সাইকোলজি, জার্নালিজম, এবং ইংরেজী সাহিত্যের ওপর বেচলর ডিগ্রি অর্জন করেছেন।

৫. কাজল আগরওয়াল: দক্ষিণী ইন্ডাস্ট্রির আরেকজন জনপ্রিয় অভিনেত্রী হলেন কাজল। তিনি শুধু দক্ষিণেই নয় তাঁর সমান জনপ্রিয়তা বলিউডেও। কিছুদিন আগেই মাম্মি হয়েছেন তিনি, রূপে ও গুনে সবেতেই তাঁর ব্যক্তিত্ব নজরকাড়া। তিনি মাস মিডিয়ার উপর গ্র্যাজুয়েশন করেছেন মুম্বই থেকে।

৬. অমলা পল: তিনি মুলত তামিল, তেলেগু এবং মালায়লাম ছবির নায়িকা। তিনি কমিউনিকেটিভ ইংরেজির উপর বেচলর ডিগ্রি অর্জন করেছেন।

৭. তামান্না ভাটিয়া: দক্ষিণী ইন্ডাস্ট্রির আরেকজন জনপ্রিয় এবং সুন্দরী নায়িকা হলেন তামান্না।তিনি বলিউডেও নিজের কেরিয়ার বানাতে উদ্যোগী হলেও তেমন সফল হতে পারেননি। শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে তিনি গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করেছেন মুম্বই থেকে।

৮. শ্রুতি হাসান: তাঁকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই, দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেরও তিনি অন্যতম হট নায়িকা, এছাড়াও তিনি জনপ্রিয় গায়িকাও। প্রবীণ তামিল তারকা কমল হাসানের বড় কন্যা তিনি। তিনি সাইকোলজি নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করেছেন।

 

 

 

 

 

 

৯. রকুলপ্রীত সিং: তিনি মুলত বলিউডের নায়িকা হলেও এখন তাঁর রাজ দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও। তিনি গণিতবিদ্যা নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করেছেন দিল্লী থেকে। 

১০. নৃথ্যা মেনন: দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম খ্যাতনামা অভিনেত্রী হলেন নৃথ্যা মেনন। তিনি সাংবাদিকতার উপর বেচলর ডিগ্রি অর্জন করেছেন। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00