Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রকাশ্যে এল ‘ভটভটি’ ছবির অভিনেতাদের ফার্স্ট লুক

রবিবার প্রকাশ্যে এলো 'ভটভটি'র বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীর ফার্স্ট লুক।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ১১ আগস্ট মুক্তি পাবে তথাগত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘ভটভটি’। জলের নিচের রূপকথার গল্প বলবে এই ছবি। আর সেই জলের নিচেই বাস এক মৎস্যকন্যার। যাকে কেবল দেখতে পায় ভটভটিই। এই চরিত্রে রয়েছেন ঋষভ বসু। অন্যদিকে দেখা যায় যাবে গঙ্গা বাঁচানোর লড়াইয়ে নেমেছেন এমন অনেক মানুষকে আর তাদেরই প্রতিনিধিত্ব দেবে ভটভটি। ভটভটি কল্পনাপ্রবণ। কল্পনার জগতে বাস করে সে। আর তাই একমাত্র সে দেখতে পায় জলের নিচে থাকা মৎস্যকন্যাকে।

রবিবার প্রকাশ্যে এলো এই ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রের বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীর ফার্স্ট লুক। ছবিতে মহিলা চরিত্রদের মণিপুরের মেয়েদের আদলে লুক দিয়েছেন তথাগত। আবার সেই মেয়ে যখন জলের নিচে ভটভটিকে দেখা দেয় মৎস্যকন্যা হয়ে তখন তার গা ভর্তি থাকে আঁশে। এই চরিত্রে অভিনয় করছেন বিবৃতি চট্টোপাধ্যায়। অন্যদিকে বস্তির বাসিন্দা তথা এক গণিকার চরিত্রে দেখা যাবে দেবলীনা দত্তকে। অত্যন্ত সাহসিকতার সঙ্গে দেবলিনা এই কাজটি করেছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন প্রাক্তন স্বামী তথা পরিচালক তথাগত মুখোপাধ্যায়।

অন্যদিকে ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রজতাভ দত্তকে শ্মশানের এক ডোমের চরিত্রে অভিনয় করছেন তিনি। একটি ধূসর চরিত্রে অভিনয় করছেন তথাগত নিজেই। ছবিতে আরও এক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী। এছাড়াও রয়েছেন মনু মুখোপাধ্যায় দীপঙ্কর দে মমতা শঙ্কর, লামা হালদার দেবপ্রসাদ হালদার প্রমুখ। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00