Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অবশেষে সাবার সঙ্গে ভালবাসার সম্পর্কে শিলমোহর হৃতিকের

তারকা-জুটিকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। হৃতিকের তুতো বোন পশমিনা রোশনও থেকে শুরু করে রিচা চাড্ডা সবাই লিখেছেন, 'মনটা ভরে গেল।'

Share:

নিজস্ব প্রতিনিধি: সুজান খানের সঙ্গে হৃতিকের বিচ্ছেদ হয়ে গিয়েছে অনেকদিন। বর্তমানে তাঁদের দুই সন্তান বেশিরভাগ সময়েই বাবা-মা দুজনের সঙ্গেই মিলিয়ে মিশিয়ে থাকে। প্রায় ১৪ বছরের অধিক তাঁদের দাম্পত্য জীবন নিজেদের সিদ্ধান্তেই ছেদ ঘটিয়েছেন তাঁরা। বর্তমানে দুজনেই নিজেদের মনের মানুষের সঙ্গে ব্যস্ত। বিনোদন জগতের নায়ক-নায়িকাদের জীবনের কোনো তথ্যই যেন আমজনতার নজর এড়িয়ে যায় না। তা যদি হয় সুপারস্টারের জীবনী, তাহলে তো কথাই নেই! তেমনি হৃতিক-সুজানের জীবনও প্রতি মুহূর্তে চর্চায় থাকে। তবে হৃতিক রোশনের সঙ্গে অনেকদিন ধরেই নাম জড়াচ্ছে অভিনেত্রী সাবা আজাদের। প্রায়শই রোশন পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যায় সাবাকে। সঙ্গে হৃতিকের কখনো সহকর্মীদের অনুষ্ঠানে আবার কখনো একা নিভৃতে সময় কাটান তাঁরা। কিন্তু তাঁদের মধ্যেকার সম্পর্ক হাবে-ভাবে সবারই ধারণা ডেটিং করছেন হৃতিক নিজের হাঁটুর বয়সী সাবার সঙ্গে।

যদিও সাবা এই হৃতিকের সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেও এই বিষয়ে এতদিন নিশ্চুপ ছিলেন সুপারস্টার। এমনকি প্রাক্তন স্ত্রী-তাঁর প্রেমিকের সঙ্গেও সাবা-হৃতিককে কোয়ালিটি টাইম অতিবাহিত করতে দেখা যায়। কিন্তু হৃতিক, সাবার বিষয়ে এতদিন কিছুই প্রকাশ্যে আনেন নি। এবার সেটাও স্বীকার করেই ফেললেন। প্রেমের ক্ষেত্রে বয়স নিছকই সংখ্যা মাত্র। বলিউড তারকারা এই কথা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। সেই তালিকায় ইন্ডাস্ট্রির অসমবয়সী জুটিদের তালিকায় নবতম সংযোজন হৃতিক রোশন এবং সাবা আজাদ। একে অপরের প্রেমে বুঁদ হয়ে দিব্যি দিন কাটাচ্ছেন। এমনকি হৃতিকের এখন সর্ব ক্ষণের সঙ্গী সাবা। 

তবে এবার পাপারাৎজির সঙ্গেও লুকোচুরির পালা শেষ। সম্পর্কের এক ধাপ এগলেন হৃতিক। প্রেমিকার সঙ্গে প্রথম বার ছবি পোস্ট করে তাঁদের সম্পর্কের শিলমোহর দিলেন তিনি। চলতি বছরের গ্রীষ্মে প্রেমিকার সঙ্গে লন্ডনে ঘুরতে গিয়েছিলেন হৃতিক। এবার সেখান থেকেই এক টুকরো নিজস্বী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করলেন হৃতিক। ছবিতে দেখা গিয়েছে, প্রেমিকের থেকে কিছুটা দূরে একটি বেঞ্চে বসে আপন মনে বসে রয়েছেন সাবা। আর প্রেমিকার ছবি প্রকাশ্যে আনতেই ভক্তদের শুভেচ্ছাবার্তার একেবারে ঝড় উঠেছে ভক্তমহলে। তারকা-জুটিকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। হৃতিকের তুতো বোন পশমিনা রোশনও থেকে শুরু করে রিচা চাড্ডা সবাই লিখেছেন, ‘মনটা ভরে গেল।’বেশ কয়েক মাস ধরে সম্পর্কে রয়েছেন হৃতিক-সাবা। দু’জনের বয়সের পার্থক্য অনেকটাই, কিন্তু তাও নিজেদের ভালোবাসায় বুঁদ তাঁরা সবসময়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00