Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২৮ এপ্রিল জিয়া খান মৃত্যু মামলার অন্তিম শুনানি, উদ্বিগ্ন সূরজের পরিবার

অভিনেতার বাবা-মা আদিত্য পাঞ্চোলি এবং জারিনা ওয়াহাব বরাবরই বলেছেন যে, জিয়ার মৃত্যুর জন্য তাঁদের ছেলে দায়ী নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকালই বোধহয় শেষ হতে চলেছে দীর্ঘ ১০ বছর ধরে ঝুলে থাকা অভিনেত্রী জিয়া খান মামলা। ২০১৩ সালে মুম্বইয়ের নিজের বাড়ি থেকেই উদ্ধার করা হয় জিয়া খানের লাশ। এরপর যেতে গিয়েছে টানা ১০ টি বছর। অভিনেত্রীর মা রাবিয়া খান বরাবরই দাবি করে এসেছে যে, অভিনেতা আদিত্য পাঞ্চোলির পুত্র সূরজ পাঞ্চোলি তাঁর মেয়েকে আত্মহত্যার প্ররোচনা করেছে। কারণ তাঁদের মধ্যে দীর্ঘদিন সম্পর্ক ছিল, সেই কারণে মায়ের সঙ্গে লন্ডনে থাকতেও চাইতেন না জিয়া। বলিউডের একাধিক ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী। সফল কেরিয়ারে, আচমকাই মৃত্যুকে বেছে নেওয়া সেই সময় অনেককেই স্তম্ভিত করেছিল।

কিন্তু ১০ বছর কেটে যাওয়ার পরেও অভিনেত্রীর মৃত্যু জট এখনও খোলেনি। আগামিকালই শেষ শুনানি। জিয়ার মা রাবিয়া খানের অভিযোগ, তাঁর মেয়েকে দিনের পর দিন মানসিক এবং শারীরিক নির্যাতন করেছেন সূরজ। তিনিই জিয়াকে খুন করেছেন। ২০১৩ সালের ৩ জুন ২৫ বছরের জিয়ার দেহ উদ্ধার হয়েছিল তাঁর জুহুর বাড়ি থেকে। ঘটনায় সূরজের বিরুদ্ধে মুম্বই আদালতে মামলা করেছিলেন রাবিয়া। পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল। সেই মামলার অব্যাহতি হতে চলেছে ২৮ এপ্রিল। 

জিয়া খান মামলায় রায়ের জন্য ইতিমধ্যেই উদ্বিগ্ন সূরজ পাঞ্চোলির পরিবার। পাঞ্চোলি পরিবারের একজন সদস্যের কথায়, ‘অভিযুক্ত অভিনেতা সুরাজ পাঞ্চোলি আশা করছেন, রায় তাঁর পক্ষেই আসবে। বিশেষ সিবিআই আদালতের ৫২ নম্বর আদালতে যে রায় দেওয়া করা হবে তা নিয়ে আমরা সকলেই উদ্বিগ্ন।’ জিয়া খান, যিনি নিশব্দ, হাউসফুল এবং গজিনির মতো একাধিকচলচ্চিত্রে অভিনয় করেছেন। জিয়ার মা রাবিয়া খান অনেকবার সূরজের নামে অভিযোগ আলেও অভিনেতার বাবা-মা আদিত্য পাঞ্চোলি এবং জারিনা ওয়াহাব বরাবরই বলেছেন যে, জিয়ার মৃত্যুর জন্য তাঁদের ছেলে দায়ী নয়।  TOI-তে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, তারকার বাবা-মা আগামীকাল সকাল 10.30 টার দিকে মুম্বাইয়ের একটি বিশেষ সেশন কোর্টে রায় ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সুরাজ এই দিনটির জন্য দীর্ঘকাল ধরে অপেক্ষা করছেন। তাঁর কথায়, “আমি কথা বলার জন্য অপেক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু এটি প্রত্যাশার চেয়ে বেশি সময় নিয়েছে। কোথা থেকে শুরু করব তা আমি জানি না। যখন এত মানুষ, এত আবেগ জড়িত থাকে, তখন অনুভূতি প্রকাশ করা কঠিন।” 

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00