Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আড়াই বছর পর ভিসা পেলেন ফিরদৌস

আড়াই বছর পর ভারতে আসার ভিসা পেলেন ভারত, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফিরদৌস

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ আড়াই বছর পর ভারতে আসার ভিসা পেলেন ভারত, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফিরদৌস আহমেদ। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে নেমেছিলেন তিনি। তারপর থেকেই বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা। যার ফলে ভারতে প্রবেশের ভিসা বাতিল হয়ে যায় অভিনেতার। অবশেষে এত বছর পর ভারতে আসার ভিসা হাতে পেলেন অভিনেতা।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘আমি জানতাম না প্রচার করা যাবে না। আমাকে যাঁরা প্রচারের জন্য নিয়ে গিয়েছিলেন তাঁরাও জানতেন না আমার সেখানে যাওয়া উচিত নয়। এটা অবশ্যই ভুল হয়েছে। যাই হোক, এরজন্য আমি দীর্ঘদিন ভুগেছি। তখন আমার ভিসা বাতিল করে দেওয়া হত, যা অত্যন্ত হতাশাব্যঞ্জক ছিল। আমি জ্ঞানত কখনোই এমন কিছু চাইনি যে কলঙ্ক লাগে। দেশের সুনাম নষ্ট হোক এমনটা কোনওদিন চাইনি। কিন্তু, এমন একটি দুর্ঘটনা ঘটল যে অনেক কিছু সাফার করতে হয়েছে’।

ভিসা না পাওয়ার কারণে টলিউডের বেশ কয়েকটি কাজ হাতছাড়া হয় তাঁর। এমনকি ‘বঙ্গবন্ধু’র মত সিনেমা ছাড়তে হয় তাঁকে।

তিনি আরও জানান, ‘আড়াই বছর পর ভারতের ভিসা পেলাম। ঈদের আনন্দ লাগছে। কারণ ১৯৯৮ থেকে নিয়মিত আমার সেখানে যাতায়াত। ভারত সরকার ও আমার কলকাতার বন্ধুদের প্রতি আমার কৃতজ্ঞতা’।

Lok Sabha elections 2019: Bangladeshi actor Ferdous Ahmed campaigning for  Trinamool told to leave India, blacklisted too - Hindustan Times

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00