Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পদবি পরিবর্তন শিবানীর! প্রকাশ্যে বিয়ের ছবি

দীর্ঘদিনের প্রেমকে পূর্ণতা দিয়েছেন ফারহান আখতার ও শিবানী ডান্ডেকার(Shibani dandekar)। গত ১৯ তারিখ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দুই তারকা

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিনের প্রেমকে পূর্ণতা দিয়েছেন ফারহান আখতার ও শিবানী ডান্ডেকার(Shibani dandekar)। গত ১৯ তারিখ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দুই তারকা। কিন্তু বুধবার সেই বিশেষ দিনের মুহূর্ত গুলি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে এনেছেন ফারহান আখতার(Farhan akhtar) ও শিবানী ডান্ডেকার(Shibani dandekar)। সঙ্গে নিজেকে ফারহান ঘরিনি করে নিয়ে সোশ্যাল মিডিয়াতে পদবির পরিবর্তন ঘটিয়েছেন শিবানী। ফারহানকে(Farhan akhtar) বিয়ের পরেই তাঁর পদবী যোগ করেছেন শিবানী(Shibani dandekar)। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলের নাম এখন ‘শিবানী ডান্ডেকর-আখতার’। সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের ছবি প্রকাশ্যে এনেছেন ফারহান-শিবানী।

 

বিয়ের পর মঙ্গলবার তারকা দম্পতি প্রথম জনসমক্ষে আসেন। মিডিয়ার জন্য দাঁড়িয়ে ছবিও তোলেন ফারহান(Farhan akhtar)-শিবানী(Shibani dandekar)। সোনালি রঙের পঞ্জাবি, জওহর কোর্টে দেখা যায় ফারহানকে। নববধূ শিবানীও বেইজ রঙের কাজ করা শাড়ি পড়েছিলেন, কানে ও গলায় ছিল মানানসই বিয়ের গয়না ছিল। পাপারাৎজিদের মিষ্টিমুখ করিয়েছিলেন ফারহান-শিবানী। গত ১৯ তারিখ জাভেদ আখতারের বাগানবাড়ি খান্ডালাতে বসেছিল জমকালো বিয়ের আসর। করোনার কথা মাথায় রেখেই, খুবই কম অতিথিবর্গের মধ্যেই বিয়ে সেরে ফেলেন ফারহান আখতার ও শিবানী ডান্ডেকার।

যদিও মারাঠি কিংবা ইসলাম ধর্মে মতে নয় বাক্যবিনিময়ের মাধ্যমে বিয়ে সারেন দুই তারকা। দ্বিতীয়বার বিয়ে সারলেন জাভেদ পুত্র ফারহান আখতার(Farhan akhtar)। দুই সন্তানের বাবাও তিনি। প্রাক্তন স্ত্রী অধুনা ভবানীকে ডিভোর্স দিয়ে বর্তমানে শিবানী ডান্ডেকরকে বিয়ে করলেন তিনি। ২০১৭ সালে বিবাহ বিচ্ছেদ হয় ফারহান ও অধুনার।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00