Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাহসিকতা চরমে, পপ তারকা রিহানার সঙ্গে মিল সোনমের

Share:

নিজস্ব প্রতিনিধি: সমস্ত সাহসিকতা অতিক্রম করলেন অভিনেত্রী সোনম কাপুর। মা হওয়ার সুখবর নেট মাধ্যমে জানানোর পর থেকেই মাতৃত্বকালীন একাধিক ছবি নেটমাধ্যমে পোস্ট করে চলেছেন সোনম, এবং তা ঝড়ের বেগে ভাইরালও হচ্ছে। দিন কয়েক আগেই তাঁর জন্মদিন গিয়েছে। অভিনেত্রীর ৩৭ তম জন্মদিনে তাঁকে ভরে ভরে শুভেচ্ছা জানিয়েছেন, বলিউডের একাধিক তারকা থেকে আমজনতারা। তবে সবথেকে চোখে কেড়েছিল সোনমের একটি মুক্ত দিয়ে গড়া পোশাকী ফটোশ্যুটের ছবি। যেখানে তাঁর বেবি বাম্প স্পষ্ট। এই ছবি এখনও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এবার যেন সব কিছু থেকে ছাড়িয়ে গেলেন অভিনেত্রী। এদিন তাঁর বোন চলচ্চিত্র প্রযোজক রিয়া কাপুর সোনমের সঙ্গে তাঁর সর্বশেষ লন্ডন ভ্রমণের ছবিগুলির একটি সিরিজ শেয়ার করলেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে।

সম্প্রতি সোনম তাঁর জন্মদিনটি উদযাপন করেছেন রিয়া এবং তাঁর স্বামী করণ বুলানির সঙ্গে।সেও ছবিগুলিই এদিন রিয়া তাঁর সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করলেন। আর এই সোনমের এই ছবিগুলি দেখেই নেটিজেনদের চোখে এক্কেবারে কপালে উঠেছে। নেটিজেনরা তাঁর সঙ্গে বিখ্যাত হলি পপতারকা রেহানার মিল পেলেন। যিনি কিছুদিন আগেই একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। সোনমকে দেখা যাচ্ছে, একটি ক্রপ টপ এবং একটি ক্যাসুয়াল প্যান্ট পরে ঘুরছেন রাস্তায়। অবশ্য তাঁর পোশাকের ওপর একটি জ্যাকেট ছিল। কিন্তু অভিনেত্রীর এই ছবির সবথেকে আকর্ষণীয় দিক ছিল, তাঁর বেবি বাম্প।এটাই এই ছবির হাইলাইট। তাঁর এই ছবিই অবিলম্বে আন্তর্জাতিক পপ গায়িকা, রিহানার মাতৃত্বের ফ্যাশনের কথা মনে করিয়ে দিল৷

কারণ তিনিও মাতৃত্বকালীন সময়ে নিজের বেবি বাম্পকে হাইলাইট করে এমনই পোশাকে সেজেছিলেন। যে ছবিটি এখনও ভাইরালের তকমা বহন করে চলেছে। রিয়া তাঁদের আউটিংয়ের সময় তাঁদের কিছু খাবার খাওয়ার ভিডিও শেয়ার করেছেন। সোনম এবং আনন্দ মে ২০১৮ সালে গাঁটছড়া বেঁধেছেন, এবং বিয়ের চার বছর পর তাঁরা প্রথম সন্তানের আমন্ত্রণ করবেন। অভিনেতা চলতি বছরের মার্চের শুরুতে সোশ্যাল মিডিয়ায় তাঁর গর্ভাবস্থার কথা প্রথম ঘোষণা করেছিলেন। এই দম্পতি সম্প্রতি তাঁর ‘বেবিমুন’ থেকে বাড়ি ফিরেছেন৷ সোনমকে পরবর্তীতে অভিনেতা পূরব কোহলি, বিনয় পাঠক এবং লিলেট দুবে-এর সঙ্গে শোম মাখিজার ‘ব্লাইন্ড’এ দেখা যাবে৷

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00