Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সলমনের বিরুদ্ধে আবারও বিস্ফোরক অভিযোগ প্রাক্তন প্রেমিকা সোমি আলির

ভারতে আমার শো ব্যান করেছে সে, তারপর আমার বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন, কাপুরুষ আপনার আইনজীবী! আমার এখানে ৫০ জন আইনজীবী আছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড এলিজেবল বেচলর সলমন খান দিন কয়েক আগেই ৫৭ বছরে পদার্পণ করেছেন। ৬০ ছুঁই ছুঁই সুপারস্টার আজও অবিবাহিত। জীবনের প্রচুর প্রেম করেছেন অভিনেতা, যার মধ্যে রয়েছে বহু মডেল এবং অভিনেত্রী। কিন্তু তাঁর কোনও সম্পর্কই বিয়ে পর্যন্ত পৌঁছয়নি। বরং অভিনেতার প্রাক্তনরা সলমনের বিরুদ্ধে একাধিক অভিযোগে বিদ্ধ করেছেন। যার মধ্যে রয়েছেন প্রাক্তন অভিনেত্রী সোমি আলিও। যিনি প্রায়শই সলমনের সঙ্গে তাঁর সম্পর্কের একাধিক ভয়ঙ্কর স্মৃতিকথা তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু পোস্ট করেও তিনি পোস্টগুলি মুছে দেন। বৃহস্পতিবার সন্ধ্যায়, আবারও ইনস্টাগ্রামে নিজের একটি ছবি দিয়ে ক্যাপশনে লিখলেন, “জানেন কী, সলমনের সঙ্গে কথা বলতে আমার এত সময় কেন লেগেছে?”

তিনি যোগ করেন, “এটি কোনওভাবেই ব্রেকিং নিউজ নয়। নব্বইয়ের দশক থেকে ১৯৯৯ সাল পর্যন্ত যেকোনও ট্যাবলয়েড বা ফিল্ম ম্যাগাজিনে সোমিকে যেভাবে সলমন শারীরিকভাবে নির্যাতন করতেন তা একাধিক প্রতিবেদনে উঠে এসেছিল৷ আমাকে সত্যিই অবাক করে দেয় যে, নব্বইয়ের দশকে আলোতে এটি কখনও উঠে আসেনি। আমি কেবল এটি সম্পর্কে কথা বলা বন্ধ করে দিয়েছি। তবে এখন এই বিষয়ে কথা বলার একটি কারণ রয়েছে।” এরপরে অভিনেত্রী পোস্টের ক্যাপশনে লিখেছেন, “তিনি একজন মহিলা বিটার, যিনি শুধু আমাকেই নয়, অনেককেই শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন। দয়া করে তাঁকে পূজা করা বন্ধ করুন। তিনি একজন দুঃখজনক অসুস্থ ব্যক্তি। তোমার কোন ধারণা নেই।”

যদিও এই পোস্টটি পড়ে মুছে দেন সোমি। সাম্প্রতিক আরও একটি পোস্টে, সোমি লিখেছালেন, “ভারতে আমার শো ব্যান করেছে সে, তারপর আমার বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন, কাপুরুষ আপনার আইনজীবী! আমার এখানে ৫০ জন আইনজীবী আছে। যারা আপনার বিরুদ্ধে একাধিক মামলা করতে পারেন। কারণ তাঁরা সাক্ষী রয়েছে যে, আপনি আমাকে সিগারেট দিয়ে পোড়ানো থেকে শুরু করে একাধিকবার শারীরিক নির্যাতন করেছেন।” পুরোনো সাক্ষাৎকারে, সোমি বলেছেন যে, তিনি সলমনকে বিয়ে করার অভিপ্রায়ে কিশোর বয়সে ভারতে চলে এসেছিলেন। তিনি একজন বিশাল ভক্ত ছিলেন তাঁর, অবশেষে সলমনের সঙ্গে কাজও করেছিলেন। এরপরেই সলমনের সঙ্গে সম্পর্ক স্থাপন হয় সোমির।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00