Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্য পেলেও ‘পৃথ্বীরাজ’ এর ভাগ্যে জুটল না গাজরের হালুয়া, ক্ষেপে বম্ব অক্ষয়

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের খিলাড়ি কুমার অক্ষয়ের আসন্ন ছবি,’সম্রাট পৃথ্বীরাজ’ কে নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। এই প্রথম যশ রাজ ফিল্মসের ব্যানারে তৈরি হয়েছে ঐতিহাসিক চলচ্চিত্র সম্রাট পৃথ্বীরাজ, এই ছবিতে দেখানো হবে, নির্ভীক এবং পরাক্রমশালী রাজা পৃথ্বীরাজ চৌহানের জীবন ও বীরত্বের কাহিনি। প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার, যিনি ২০১৭ সালে সেরা বিশ্ব সুন্দরীর মুকুট জিতেছিলেন। এবার, তাঁর অভিষেক হল বলিউডে। ‘সম্রাট পৃথ্বীরাজ’ এর মাধ্যমে তিনি বলিউডে অভিষেক করছেন, তাও আবার অক্ষয় কুমার ওরফে পৃথ্বীরাজের প্রিয়তমা রূপে, রাজকুমারী সংযোগিতার চরিত্রে অভিনয় করছেন মানুষী৷

সম্প্রতি এই ছবির শ্যুটিংয়ের কিছু অভিজ্ঞতা ভাগ করে নিলেন নায়িকা, একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পৃথ্বীরাজের পর্দার পিছনের একটি মজার ঘটনা ঘটেছিল তাঁর সঙ্গে, যেখানে তিনি তাঁর সিনিয়র কোস্টার অর্থাৎ অক্ষয় কুমারের সঙ্গে প্র্যাঙ্ক করেছিলেন। ঘটনাটি উল্লেখ করে মানুষী বলেন, “আমি অক্ষয় স্যারের সঙ্গে প্র্যাঙ্ক করেছিলাম। একদিন আমরা সেটে লুডু খেলছিলাম, তখন অক্ষয় স্যার একটি বাজি রেখেছিলেন যে, এই খেলায় যে হারবে সে সবার জন্য পরেরদিন গাজরের হালুয়া নিয়ে আসবে। সেদিন খেলায় আমি গো-হারা হেরে গিয়েছিলাম। কথা অনুযায়ী, বাজি হেরে পরের দিন, আমি গাজরের হালুয়া নিয়ে গিয়েছিলাম সবার জন্যে। কিন্তু কিছু বিভ্রান্তির কারণে, অক্ষয় স্যারের কাছে পৌঁছায়নি গাজরের হালুয়া, অন্য কেউ এটা নিজের ভেবে খেয়ে ফেলেন। যাতে চরম ক্ষুব্ধ হন ‘পৃথ্বীরাজ’।

এর পরের দিনও গাজরের হালুয়া সেটে নিয়ে যাই আমি, কিন্তু তখন আমার মাথায় খেলে দুষ্টুবুদ্ধি। ছক কষে আমি সব গাজরের হালুয়া, সবাইকে দিয়ে দিয়েছিলাম, অক্ষয় স্যারকে পাঠাইনি। যাতে ফের চটে যান অক্ষয় কুমার। তবে অক্ষয় স্যার আমার কাছে হালুয়া চাইলে আমি ভান করে বলি, তাঁর জন্যে না রেখে সবাইকে দিয়ে দিয়েছি। কিন্তু আসলে আমি হালুয়া আমি অক্ষয় স্যারের ভ্যানটি ভ্যানে রেখে এসে ছিলাম। অক্ষয় স্যারের মুখ তখন দেখার মতন ছিল, তখন আমি হেসে উঠেছিলাম, এবং হালুয়ার তথ্য ফাঁস করে দিয়েছিলাম তখনই।” ‘সম্রাট পৃথ্বীরাজ’ পরিচালনা করেছেন ডঃ চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। YRF-এর আদিত্য চোপড়া দ্বারা প্রযোজিত, পৃথ্বীরাজের নাম সম্প্রতি ‘সম্রাট পৃথ্বীরাজ’ রাখা হয়েছে। এই ছবিতে অক্ষয় কুমার থেকে সঞ্জয় দত্ত, সোনু সুদ, আশুতোষ রানা, মানব ভিজ এবং সাক্ষী তানওয়ার সবাইকে যোদ্ধা-রাজা হিসাবে অভিনয় করতে দেখা যাবে।এই ছবি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় ৩ রা জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে৷

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00