Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নোরাকে বিলাসবহুল গাড়ি উপহার অভিযুক্ত সুকেশের!

অর্থ প্রতারণা মামলার মূল অভিযুক্ত চেন্নাইয়ের বাসিন্দা সুকেশ চন্দ্রশেখর।

Share:

নিজস্ব প্রতিনিধি: অর্থ প্রতারণা মামলার মূল অভিযুক্ত চেন্নাইয়ের বাসিন্দা সুকেশ চন্দ্রশেখর। তার বিরুদ্ধে মামলা করেন দিল্লির এক ব্যবসায়ী। এখান থেকেই উঠে এসেছে বলিউডের বেশ কয়েকজনের নাম। এই কাণ্ডে জড়িয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ ও অভিনেত্রী নোরা ফাতেহি। এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের পক্ষ থেকে জেরাও করা হয়েছে তাঁদেরকে।

এই কাণ্ডে তদন্ত চালিয়ে জানা গিয়েছে, অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর নোরাকে একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছিলেন৷ ইডিকে নোরা জানিয়েছেন, তাকে সুকেশের স্ত্রী অভিনেত্রী লীনা মারিয়া পল একটি ইভেন্টের জন্য আমন্ত্রণ করেছিলেন৷ চেন্নাইতে গত বছর ডিসেম্বরে ওই অনুষ্ঠানটি হয়েছিল৷

ইডির অনুমান যে ২০০ কোটি টাকা তছরুপের ঘটনা উঠে এসেছে সেই টাকা থেকেই নোরা ফাতেহিক একটি বিলাসবহুল গাড়ি উপহার দেন সুকেশ। এই অর্থ প্রতারণা মামলায় অভিযুক্ত সুকেশ ও তার স্ত্রী লীনা আপাতত বন্দি রয়েছেন দিল্লির রোহিনী জেলে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00