Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

“আরআরআর” ছবির জন্য গভর্নরস অ্যাওয়ার্ডে অংশ গ্রহন পরিচালক রাজামৌলির

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই:  ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকব্লাস্টার ভারতীয় চলচিত্র গুলির মধ্যে অন্যতম এসএস রাজামৌলি (S. S Rajamouli) পরিচালিত তেলেগু ছবি “আরআরআর” (RRR)। মুক্তির পর থেকেই  ছবিটিকে ঘিরে দর্শকদের মনে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছিল। শুধু ভারতেই নয় বিদেশের বিভিন্ন শহরেও দর্শকদের ভালবাসা অর্জন করে ছবিটি। এমনকি আন্তর্জাতিক মঞ্চেও প্রশংসিত হয়েছে রাজামৌলি পরিচালিত “আরআরআর”। ইতিমধ্যেই অস্কারের জন্য মনোনীত হয়েছে এই ছবি। “আরআরআর”এর ঝুলিতে এসেছে  ৫০ তম স্যাটার্ন অ্যাওয়ার্ডে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার। এবার এই ছবির জন্য লস অ্যাঞ্জেলেসে গভর্নরস অ্যাওয়ার্ডে অংশ নিলেন পরিচালক এস এস রাজামৌলি ।

প্রসঙ্গত এসএস রাজামৌলি পরিচালিত তেলেগু ছবি “আরআরআর”। এই বছর ভারতের পাশপাশি বিশ্ব চলচিত্রেও উল্লেখযোগ্য স্থান অর্জন করেছে। ছবিটি ইতিমধ্যেই জেমস গান এবং স্কট ডেরিকসনের মত বিশ্ব চলচিত্রের প্রথিতযশা চলচ্চিত্র নির্মাতার প্রশংসা অর্জন করে। শুধু তাই নয় ৫০ তম স্যাটার্ন অ্যাওয়ার্ডের প্রতিযোগিতায় সেরা অ্যাকশন অ্যাডভেঞ্চার এবং সেরা পরিচালক সহ একাধিক বিভাগে মনোনীত হয়েছিল “আরআরআর”। এবং  শেষ পর্যন্ত সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের শিরোপা অর্জন করে এই ছবি। এছাড়াও ২০২৩ সালে অস্কার প্রতিযোগিতায় সেরা আন্তর্জাতিক বৈশিষ্ট্য এবং সেরা মৌলিক গান সহ একাধিক বিভাগে মনোনীত হয়েছে এই ছবি। এবার অস্কার প্রতিযোগিতারই অংশ হিসেবে লস অ্যাঞ্জেলেসে গভর্নরস অ্যাওয়ার্ডে অংশ নিলেন “আরআরআর” ছবির পরিচালক এস এস রাজামৌলি।

উল্লেখ্য এই বছর এস এস রাজামৌলি পরিচালিত তেলেগু ছবি “আরআরআর” ভারতের অন্যতম সফল ছবি। সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে প্রায় ১০০০ কোটি টাকার বেশি আয় করেছে। সম্প্রতি অক্টোবর মাসের শেষে জাপানে মুক্তি পেয়েছে ছবিটি। এবং মাত্র কয়েক দিনেই এটি জাপানে আমির খান অভিনীত থ্রি ইডিয়েটসকে ছাপিয়ে সেই দেশে তৃতীয় সর্বোচ্চ ব্যবসা কারী ভারতীয় চলচিত্র হিসেবে জায়গা করে নিয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00