Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘পরিণীতা’র হাত ধরে বলিউডে নয়া ইনিংস শুরু করতে চলেছেন রাজ চক্রবর্তী

বাংলার পর এবার হিন্দিতেও দেখা যাবে 'পরিণীতা'। হ্যাঁ হিন্দিতে পরিণীতার রিমেক বানালেও সেই রিমেকে দেখা মিলবে না শুভশ্রীর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ চক্রবর্তীর পরিচালনায় ছবি ‘পরিণীতা’। এই ছবির পর থেকেই বদলে যায় রাজ ও শুভশ্রীর ফিল্মি কেরিয়ার। তথাকথিত বাণিজ্যিক ছবির বাইরে রাজ যে এমন ধারার গল্প নিয়েও ছবি বানাতে পারেন তা এই ছবির মাধ্যমেই বুঝিয়ে দিয়েছিলেন পরিচালক অন্যদিকে পরিচালক ঘরণী শুভশ্রীর ফিল্মি কেরিয়ারেও এসেছে এই ছবির হাত ধরে এক মোড় ঘোরানো অধ্যায়। শুভশ্রী ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন ঋত্বিক চক্রবর্তী, গৌরব চক্রবর্তী প্রমুখ। এবার এই ‘পরিণীতা’র হাত ধরেই রাজের ফিল্মি কেরিয়ারে আসতে চলেছে নতুন ইনিংস। এবার বলিউডে যাত্রা করতে চলেছেন রাজ। বাংলার পর এবার হিন্দিতেও দেখা যাবে ‘পরিণীতা’। 

হ্যাঁ হিন্দিতে পরিণীতার রিমেক বানালেও সেই রিমেকে দেখা মিলবে না শুভশ্রীর। বরং হিন্দিতে এই ছবির জন্য রাজের পছন্দের তালিকায় রয়েছেন আলিয়া ও কৃতি। অর্থাৎ বলিউডে পরিণীতার নতুন জার্নিতে ‘মেহুল’ চরিত্রের জন্য রাজের পছন্দ এই দুই নায়িকাই। কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার কারণে  এই কাজ তিনি নাও করতে পারেন। সেক্ষেত্রে কৃতির হাতে আসবে সেই সুযোগ।

সূত্রের খবর ইতিমধ্যেই নাকি এক ওটিটি জায়ান্টের সঙ্গে কথা সারা হয়ে গিয়েছে রাজের। কথাবার্তাও এগিয়েছে বহুদূর। তবে আপাতত কাজ থেকে অনেক দূরে রাজ। সপরিবারে জামাইকা গিয়েছেন ছুটি কাটাতে। স্ত্রী শুভশ্রী ও খুদে ইউভানের সঙ্গে মজার মজার মুহূর্ত ভাগ করে নিয়েছেন সেখান থেকে। আর তা দেখে রীতিমত খুশির জোয়ারে ভাসছেন রাজের ভক্তরা। তাঁর মধ্যেই উপরি পাওনা রাজের বলিউড যাত্রার খবর।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00