Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জানেন কী, ‘পোন্নিয়ান সেলভান’ ছবির ৫ ভাষার ট্রেলারে কণ্ঠ দিয়েছেন ৫ সুপারস্টার

যাই হোক এই ছবির হিন্দি ট্রেলারে যিনি কণ্ঠ দিয়েছেন তাঁকে চিনতে পেরেছেন কী? এই ছবির হিন্দিতে কণ্ঠ দিয়েছেন, সবার প্রিয় বলিউড সুপারস্টার অনিল কাপুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকালই মুক্তি পেয়েছে, বিখ্যাত পরিচালক মণিরত্নমের স্বপ্নের প্রকল্প ‘পোন্নিয়ান সেলভান পার্ট: 1’ এর বহু প্রতীক্ষিত ট্রেলার। ছবির পোস্টার অনেক আগেই রিলিজ করেছিল। যা নিয়ে নেটিজেনদের উত্তেজনার শেষ ছিল না।ট্রেলার নিয়েও মাতামাতির শেষ নেই দর্শকদের। এখন শুধু ছবি মুক্তির অপেক্ষায়। আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি। মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। মুলত তামিল ভাষাতে এই ছবি তৈরি হলেও, এই ছবি যে সব ভাষাতেই দারুণ ব্যবসা করবে তা বলাই বাহুল্য! যাই হোক এই ছবির হিন্দি ট্রেলারে যিনি কণ্ঠ দিয়েছেন তাঁকে চিনতে পেরেছেন কী? এই ছবির হিন্দিতে কণ্ঠ দিয়েছেন, সবার প্রিয় বলিউড সুপারস্টার অনিল কাপুর। একটি পিরিয়ড ড্রামাটি প্রযোজনা করেছেন, যথাক্রমে মাদ্রাজ টকিজ এবং লাইকা প্রোডাকশনের ব্যানারের অধীনে ইরুভার চলচ্চিত্র নির্মাতা এবং আলিরাজাহ সুবস্করন৷ ‘পোন্নিয়ান সেলভান’ এর হিন্দি ট্রেলারে কণ্ঠ দিয়েছেন অনিল কাপুর৷

Ponniyin Selvan তামিল, মালায়লাম, কন্নড়, তেলেগু এবং হিন্দি ভাষায় গোটা বিশ্বব্যাপী মুক্তি পাবে। গতকাল ট্রেলারটি মুক্তি পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই প্রায় তিন লাখ ভিউজ অতিক্রান্ত করেছিল। এছাড়া পাঁচটি ভাষায় প্রকাশিত PS1-এর ট্রেলারটি তামিল ভাষায় ডাবিং করেছেন কমল হাসান, মালয়ালম ভাষায় পৃথ্বীরাজ সুকুমারন, তেলেগুতে রানা দাগ্গুবাতি, কন্নড় ভাষায় জয়ন্ত কাইকিনি এবং হিন্দিতে অনিল কাপুর কণ্ঠ দিয়েছেন। এই ছবিটি ১৯৫৪ সালে প্রকাশিত কল্কি কৃষ্ণমূর্তি রচিত পোন্নিয়ান সেলভানের প্রথম দুটি উপন্যাসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে।

গতকাল অর্থাৎ ৬ সেপ্টেম্বর চেন্নাইয়ের নেহেরু স্টেডিয়ামে মণি রত্নমের বহুল প্রত্যাশিত PS1-এর ট্রেলার এবং অডিও উন্মোচন করা হয়েছে।এই তারকা খচিত সন্ধ্যায় উপস্থিত ছিলেন, একাধিক স্বনামধন্য ব্যক্তিত্বরা। ছিলেন, রজনীকান্ত এবং কমল হাসান, লেখক সু ভেঙ্কটেসন, শঙ্কর, সঙ্গীতশিল্পী যুবন শঙ্কর রাজা এবং সন্তোষ নারায়ণন এবং বিক্রম, ঐশ্বর্য রাই, ত্রিশা কৃষ্ণান, কার্তি এবং জয়ম রবি সহ বিভিন্ন কাস্ট সদস্য। এছাড়াও পোনিয়িন সেলভানের লেখক কালকির নাতনি গৌরী নারায়ণনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‘PONNIYIN SELVAN: PART 1’ সম্পর্কে কিছু কথা

‘পোন্নিয়ান সেলভান’ দুই অংশের ছবি তৈরি করতে প্রায় ৫০০ কোটি টাকার বাজেটে পেশ করা হয়েছে। বিনোদন ইন্ডাস্ট্রির সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্পগুলির মধ্যে একটি বলে দাবি করা হচ্ছে। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, চিয়ান বিক্রম, ঐশ্বর্য রাই বচ্চন, কার্তি, জয়ম রবি, ত্রিশা, ঐশ্বরিয়া লক্ষ্মী, এবং শোভিতা ধুলিপালা, জয়রাম এবং কিশোর। মুলত চোল সাম্রাজ্যের বিশ্ব এই ছবির পটভূমি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00