Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘পকেটে ছিল না টাকা’ কীভাবে কেরিয়ারে ঘুরে দাঁড়িয়েছিলেন শাহিদ ?

Share:

নিজস্ব প্রতিনিধি : অভিনয়ের মাধ্যমে দর্শক মনে কম সময়ে জায়গা করে ফেলেছিলেন শাহিদ কাপুর। তিনি। অভিনয় নিয়ে বরাবরই সিরিয়াস ছিলেন শাহিদ। নিত্য সংগ্রামের মধ্য দিয়ে কেরিয়ার গড়েছিলেন তিনি। শাহিদের ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত, সর্বদা শিরোনামে থাকে। এবার নিজের জীবনের কঠিন লড়াই নিয়ে মুখ খুললেন অভিনেতা। জানালেন এক নয় দুই নয়, ২৫০ টির বেশি অডিশন দিয়েছিলেন তিনি। এরপরেই কেরিয়ারে আশার আলো দেখতে পেয়েছিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নায়ক জানান, বিখ্যাত মুম্বাই লোখান্ডওয়ালা বাজারে একসময় জামা কেনার সামর্থ ছিল না তাঁর। আর্থিক দিক এতটাই ঠুনকো ছিল যে সহজে হাতের কাছে কোন জিনিস পেতেন না। একইসঙ্গে তিনি জানান অনেকে কেরিয়ার শুরুতেই হাতের কাছে বিএমডাব্লু গাড়ি পেয়ে যায়। কিন্তু কেরিয়ারের প্রথম দিকে তার পক্ষে এটা চড়ে বেড়ানো সম্ভব ছিল না।

বলিউড নায়ক আরও জানান, ছোটবেলায় তাদের নিজস্ব কোন বাড়ি ছিল না। ভাড়া বাড়িতে বড় হয়ে উঠেছেন তিনি। তার মা পেশায় ছিল একজন নৃত্যুশিল্পী। অভাবের সংসারে বেড়ে উঠেছিলেন তিনি। ছোটবেলা থেকেই কঠিন লড়াই করাটা শিখেছিলেন।

লোখান্ডওয়ালা বাজারে জামা কেনা নিয়ে শাহিদ জানান, আমার মনে আছে, ‘একসময় লোখান্ডওয়ালা বাজারে জামা কেনার মত টাকা ছিল না। অন্যরা এটা নিয়ে হাসাহাসি করত। আমি তাতে বিশেষ পাত্তা দিই নি। কারণ আমি জানতাম পায়ের তলার ভিত আমাকেই শক্ত করতেই হবে।’

উল্লেখ্য, এই মুহূর্তে শাহিদ ব্যস্ত তাঁর নতুন ছবি ‘দেবা’-র প্রচারে। রোশন অ্যান্ড্রুজ় পরিচালিত এ ছবিতে শাহিদের সঙ্গেই অভিনয় করছেন পাভেল গুলাটি ও পূজা হেগড়ে। আগামী ৩১ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ছবিটি। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে শাহিদের ঝলক দেখার জন্য।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00