Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অন্যরূপে দীপিকা, শুটিং ফ্লোরে ছড়ালেন উষ্ণতা

সুইমিং পুলের পাশে নিয়ন রঙের মনোকিনিতে দেখা মিলল দীপিকার। শুটিং ফ্লোর থেকে ভাইরাল হওয়া সেই ছবিতে ইতিমধ্যেই নেট দুনিয়া উত্তাল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্পেনে জোরকদমে চলছে পাঠানের শুটিং। সেখানে রয়েছেন শাহরুখ ও দীপিকা। বেশ কিছুদিন আগে শুটিং ফ্লোর থেকে একটি ছবি শেয়ার করেছিলেন শাহরুখ এবার অন্যভাবে দেখা মিলল দীপিকার। সুইমিং পুলের পাশে নিয়ন রঙের মনোকিনিতে দেখা মিলল তাঁর। আর সেই ছবি ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল। ছবির চারপাশ দেখে বোঝা যাচ্ছে কোনও গানের দৃশ্যের শুটিং চলছে ।

শাহরুখ ও দীপিকা ছাড়াও এই ছবিতে দেখা যাবে জন আব্রাহ্যামকে। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে এই ছবির টিজার। শুধু তাই নয় কিছুদিন আগে ছবির শুটিংয়ের সেট থেকে ভাইরাল হয়েছিল শাহরুখের ছবি। তবে জনের দেখা এখনও পাওয়া যায়নি। এর আগে ওম শান্তি ওম ছবিতে প্রথমবার শাহরুখ ও দীপিকার জুটিকে প্রথম দেখেছিল দর্শক। এরপর চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার এর মত ছবিতেও তাঁদের জুটিকে একসঙ্গে পেয়েছিল তাঁদের ভক্তরা। এবার আরও একবার এই জুটির পর্দায় প্রত্যাগমনে বেজায় খুশি তাঁদের ভক্তরা। অন্যদিকে এই ছবির মাধ্যমেই কামব্যাক করছেন কিং খান। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00