Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছোটপর্দায় ক্রমশ ফিকে হচ্ছে সৌরভের গ্ল্যামার! তলানিতে ‘দাদাগিরি আনলিমিটেড’

মহা সমারহে চালু হয়েছিল 'দাদাগিরি আনলিমিটেড'। ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে মাথায় রেখেই 'দাদাগিরি আনলিমিটেড' বানানো হয়েছিল

Share:

নিজস্ব প্রতিনিধি: মহা সমারহে চালু হয়েছিল ‘দাদাগিরি আনলিমিটেড’। ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে মাথায় রেখেই ‘দাদাগিরি আনলিমিটেড’ বানানো হয়েছিল। প্রথম কিছু বিষয়ে ভিত্তিক খেলা ও নতুন ধরনের ক্যুইজ শো দেখতে আগ্রহ ছিল আমজনতার। সঙ্গে সঞ্চালক হিসেবে সৌরভ গাঙ্গুলির বাড়তি পাওনা ছিল বাঙালির কাছে। তাই ‘দাদাগিরি আনলিমিটেড’ শুরু থেকেই জনপ্রিয়তার শীর্ষে থাকে। কিন্তু যত সময় গিয়েছে খেলার ধরন ক্রমশ বদলে গিয়েছে কমে গিয়েছে আমজনতার অংশগ্রহণের পালা। তাই এই রিয়্যালিটি শোয়ের অর্ধেক এপিসোডই তারকাদের নিয়েই শ্যুট করা হচ্ছে। তাই টিআরপি কমেছে চড়চড় করে।

চলতি বছরেও টিআরপির উত্থান দেখেনি ‘দাদাগিরি আনলিমিটেড সিজন ৯’। নতুন চিন্তাভাবনা নিয়ে এলেও ও খেলার ধরন বদলালেও ‘দাদাগিরি আনলিমিটেড’ রয়েছে তলানিতে। দর্শক টানতে হিমশিম খাচ্ছেন পরিচালক। অপরদিকে ক্যুইজ শো নিয়ে ফরম্যাট না বদলেও রীতিমত হিট অমিতাভ বচ্চনের সঞ্চালনায় ‘কৌন বানেগা ক্রোড়পতি’। এদিকে বাংলায় ডাহা ফেল হচ্ছে ‘দাদাগিরি আনলিমিটেড’। এই নিয়ে ৯ নম্বর সিজনে সবচেয়ে কম আমজনতার অংশগ্রহণের প্রবণতা। প্রতি শনি ও রবিবার রাত ৯.৩০ থেকে হলেও ‘দাদাগিরি আনলিমিটেড’ আর চমক দেখাতে পারছে না। প্রশ্ন উঠছে তবে কী ছোটপর্দায় জনপ্রিয়তা কমল সৌরভ গাঙ্গুলির? ‘দাদাগিরি আনলিমিটেড’ ফ্লপ হওয়ার পিছনে একাধিক কারণ রয়েছে।

১. একঘেয়েমি কনসেপ্ট ও প্রশ্নের নামে বোকা বোকা যুক্তি।
২. বাংলা জুড়ে বহু মানুষের অংশগ্রহণ হওয়ায় প্রতিযোগীদের ঘাটতি।
৩. তারকাদের দিয়ে এপিসোড করে অনুষ্ঠানের গ্রহণযোগ্যতা কমানো।
বিগত কিছু সপ্তাহ ধরেই তাই ‘দাদাগিরি আনলিমিটেড’-এর টিআরপি কমতে কমতে গিয়ে নেমে এসেছে ৬.৫ রেটিং। গত সপ্তাহে যা ৭ এর উপরে ছিল রেটিং।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00