Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘কম বাজেটের জন্যে মিঠুন চক্রবর্তীকে কলকাতায় আনতে পারি নি’, কীসের ইঙ্গিত দিলেন দেব

আসলে ছবির যা বাজেট, তাই বিজনেস ক্লাসের টিকিট কেটে মিঠুনদাকে আনতে পারিনি।” তবে তিনি কথা দিয়েছেন, ‘প্রজাপতি’ রিলিজের সময়ে মিঠুন চক্রবর্তী থাকবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল একেবারে ঘটা করে রিলিজ হয়েছে বহু প্রতীক্ষিত বাংলা ছবি ‘প্রজাপতি’র পোস্টার। এই ছবির মাধ্যমে পর্দায় ফিরছে একাধিক চমক। এই ছবির হাত ধরে দীর্ঘ ৪৬ বছর পর পর্দায় ফিরছে ‘মৃগয়া’ জুটি। সঙ্গে টেলি অভিনেত্রী শ্বেতা এই ছবির মাধ্যমেই বড় পর্দায় ডেবিউ করছেন। তবে এই ছবির বিশেষ চমক, মাইলফলক সৃষ্টিকারী ‘মৃগয়া’ সিনেমার জুটি কামব্যাক। কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং জনপ্রিয় অভিনেত্রী মমতা শংকর ফের এই ছবিতে জুটি বেঁধেছেন। আর এই ছবির নায়কের স্থানে রয়েছেন স্বয়ং টলি সুপারস্টার দেব।

যাঁদের রাজনৈতিক রং ভিন্ন হলেও সিনেমার দৌলতে একসঙ্গে জুটি বেঁধেছেন তাঁরা। যদিও, বলাই বাহুল্য, দেবের সঙ্গে মিঠুন চক্রবর্তীর সম্পর্ক অত্যন্ত মধুর। প্রজাপতির ডানায় গেরুয়া, সবুজ মিলেমিশে একাকার। তবে সেই সিনেমার পোস্টার লঞ্চে এ কী বলে ফেললেন, দেব? জানালেন, “বাজেট কম, মিঠুনদাকে বিজনেস ক্লাসে আনার ক্ষমতা নেই..।” তবে শাসকদলের তারকা সাংসদের মুখে এই কথা শুনে ইতিমধ্যেই একটি কৌতুহল তৈরি হয়েছে নেটপাড়ার? কিসের ইঙ্গিত দিলেন দেব, সেই জানতে মরিয়া ভক্তরা। আসলে, বৃহস্পতিবার ‘প্রজাপতি’র পোস্টার লঞ্চে নন্দনে তারকাদের মেলায় দেখা মেলে নি প্রজাপতির আর এক গুরুত্বপূর্ণ চরিত্র মিঠুন চক্রবর্তীর। কারণটা কী?

প্রশ্ন ছুঁড়তেই দেবের সপাটে উত্তর, “আসলে ছবির যা বাজেট, তাই বিজনেস ক্লাসের টিকিট কেটে মিঠুনদাকে আনতে পারিনি।” তবে তিনি কথা দিয়েছেন, ‘প্রজাপতি’ রিলিজের সময়ে মিঠুন চক্রবর্তী থাকবেন। এর আগেও ‘হিরোগিরি’তে বড়পর্দায় দেব-মিঠুন জুটির রসায়ন দেখেছেন সকল দর্শক। প্রায় সাত বছর পর ফের দেব-মিঠুন জুটিকে দেখবেন দর্শক। আপাততঃ সেই অপেক্ষাতেই দিন গুনছেন সকলে। বড়দিনে মুক্তি পাচ্ছে ‘প্রজাপতি’। এই সিনেমার শ্যুটিং কলকাতা, বারাণসীতে জুড়ে হয়েছে। তবে এদিন মিঠুনের কথা স্মরণ করে দেব বলেন, তিনি শুটিং ফ্লোরে ঢুকলেই সবাই বলেন, ওই দেখ মিঠুনের ছেলে আসছে..। এদিন পোস্টার লঞ্চে উপস্থিত ছিলেন, কণীনিকা, শ্বেতা, মমতা শংকর এবং দেব।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00