Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের বলিউডে করোনার হাতছানি! আক্রান্ত কার্তিক এবং আদিত্য

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনার হাতছানি বেড়েই চলেছে দিনের পর দিন। দেশ জুড়ে মানুষ ফের স্বাভাবিক জীবন শুরু করলেও করোনা ভাইরাস মাথার ওপর এক্কেবারে কড়া নাড়ছে। ইতিমধ্যেই দিল্লিতে একাধিক প্রাণ শেষ করেছে করোনা ভাইরাস। এবার করোনা আক্রান্ত হলেন, অভিনেতা কার্তিক আরিয়ান এবং আদিত্য রায় কাপুর।অক্ষয় কুমারের পর বড় বড় সুপারস্টার করোনা আক্রান্ত হওয়া, সত্যই ফের চিন্তার ভাঁজ ফেলছে সাধারণ মানুষের। গত মাসেই সুপারস্টার অক্ষয় কুমার করোনা পজিটিভ হয়েছিলেন।যে কারণে তিনি কান ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে পারেন নি।

এবার করোনা আক্রান্ত হলেন কার্তিক আরিয়ান এবং আদিত্য রায় কাপুর। একই দিনে দুজনেই করোনা আক্রান্ত হলেন।আজই তাঁদের COVID-19 এর রিপোর্ট পজিটিভ এসেছে। শহরে নতুন COVID-19 আক্রান্তের সংখ্যা বাড়ছে, আর প্রথমেই বি-টাউন তারকারা এই ভাইরাসের শিকার হচ্ছেন। তবে কার্তিক এই নিয়ে দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন, আর এদিকে আদিত্যরও হালকা লক্ষণ দেখা দিয়েছে করোনার। এরকম স্বাস্থ্যের ঝুঁকির কারণে, তিনি তাঁর পরবর্তী ‘ওম: দ্য ব্যাটল উইদিন’-এর প্রচারে যেতে পারবেন না।

একটি সূত্র জানিয়েছে, “এই ফিল্মটির ট্রেলার লঞ্চের জন্য একটি বড় ইভেন্টের দিন নির্ধারিত করা হয়েছিল, কিন্তু আদিত্য এই মুহূর্তে করোনা আক্রান্ত হওয়ায়, এই ইভেন্টের দিন পুনঃনির্ধারিত করা হবে বলে জানা গিয়েছে। আজ কার্তিক আরিয়ান নিজেই ইনস্টাগ্রামে ঘোষণা করেছেন যে, তিনি COVID-19 পজিটিভ। আদিত্য রায় কাপুরের পরবর্তী ছবি, ‘ওম’ এর লেখক রাজ সালুজা, এই ছবিতে একটি আবেগঘন গল্প ফুটিয়ে তুলেছেন, যা দর্শক ধরে রাখতে সক্ষম হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00