Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিয়েতে যেতে পারেননি, তাই চিঠি লিখেই সৌরভ-দর্শনাকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতার

প্রিয় দর্শনা আর সৌরভ, তোমরা ১৫ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছ জেনে খুশি হলাম। নতুন জীবনের সূচনায় তোমাদের আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানাই।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে একের পর এক বিয়ের সানাই। গোটা অগ্রহায়ণ মাস জুড়ে তারকাদের বিয়ের খবরে খবরে এক্কেবারে জেরবার হয়েছিল সোশ্যাল মিডিয়া। এ বছর শুরু থেকেই বেশ কয়েকজন তারকা গাঁটছড়া বেঁধেছেন। আর অগ্রহায়ণের শুরুতেই বিয়ে করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, শ্রীপর্ণা রায়, সন্দীপ্তা সেন প্রমুখ। গত ১৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেছিলেন টলিউডের আরেক পাওয়ারফুল জুটি সৌরভ দাস এবং দর্শনা বণিক।

দুজনের রূপকথার সফরের সাক্ষী থেকেছেন গোটা শহর। তপসিয়ার অর্কিড অ্যান্ড গার্ডেন ব্যাঙ্কোয়েটে বসেছিল তাঁদের বিয়ের আসর। তাঁদের বিয়েতে আমন্ত্রিত ছিলেন একঢল তারকারা। উপস্থিত ছিলেন ছোট পর্দা থেকে বড় পর্দার একাধিক তারকারা। যেমন ছিলেন, ছোট পর্দার হার্টথ্রব জুটি নীত-তৃণা, ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়, উষসী, ইশা, আবীর, গৌরব-ঋদ্ধিমা-সহ টলিউডের একাধিক চেনা মুখ। বিয়েতে ছিলেন সৌরভের কাছের বন্ধু, ব্যবসার সঙ্গী সব্যসাচীও। এসেছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম প্রমুখ। সৌরভ-দর্শনার টুকরো টুকরো বিয়ের দৃশ্য এখনও নেটপাড়া দখল করে রয়েছে। কিন্তু সৌরভ-দর্শনার বিয়েতে নিমন্ত্রিত থাকলেও যেতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু নব দম্পতিকে নিরাশ করেননি, চিঠি পাঠিয়ে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। মমতার থেকে আসা চিঠির ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নতুন বউ দর্শনা। যেখানে লেখা ছিল, ‘প্রিয় দর্শনা আর সৌরভ, তোমরা ১৫ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছ জেনে খুশি হলাম। নতুন জীবনের সূচনায় তোমাদের আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানাই। তোমাদের যৌথ জীবন সুখের হোক, এই শুভকামনা করি। ভালো থেকো। – তোমাদের মমতা।’ বিয়েতে লাল টুকটুকে বেনারসি শাড়ি পরেছিলেন দর্শনা। এক্কেবারে পুরোনো দিনের মতো তাঁর বিয়ের শাড়িটি অর্ডার দিয়ে বানিয়েছিলেন তিনি। যাতে ছিল রুপোর জড়ির কাজ। রুপোর জড়িতে চড়ানো হয়েছিল সোনার জল। সঙ্গে ছিল ম্যাচিং ব্লাউজ এবং গা ভর্তি সোনার গয়না। শুধু দর্শনা নয়, চমক ছিল সৌরভের সাজেও। সাদা পঞ্জাবি এবং ধুতি পরেছিলেন বটে, কিন্তু তাঁর পোশাক টিকে সম্পূর্ণ করেছিল লাল জারদৌসি ওড়না।সব হিন্দু রীতিনীতি মেনেই চার হাত এক হয়। কিন্তু তাঁদের ক্ষেত্রে আলাদারকম বিষয় যেটা ছিল তা হল, পিঁড়িতে নয়, নিজের পায়েই সৌরভের চারদিকে ঘোরেন দর্শনা। এরপর বউয়ের সিঁথিতে সিঁদুর পরিয়ে টেনে দেন লজ্জাবস্ত্র সৌরভ। প্রসঙ্গত, ‘অল্প হলেও সত্যি’র সময় থেকে শুরু হয় সৌরভ-দর্শনার বন্ধুত্ব।‘ এরপর’ গোলেমালে গোল’-এর সেটে তাঁদের বন্ধুত্ব রূপ নেয় প্রেমের।

অভিনেত্রীর কথায়, ২০২১ সাল থেকে একে-অপরের কাছাকাছি আসেন। সেভাবে কখনোই প্রপোজ করেননি একে-অপরকে। একদিন নাকি সৌরভ হঠাৎ করেই ফোন করে তাঁকে বলেছিলেন, তোমার বাবার সঙ্গে কথা বলতে আসছি। তোমাকে বিয়ে করতে চাই। দুজনের কেউই চাননি লিভ ইনে যেতে। তাই সাতপাকে ঘুরেই স্বপ্নকে বাস্তব করলেন সৌরভ-দর্শনা। 

 

 

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00