Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রথম দিন কত আয় করল কার্তিক আরিয়ানের ‘চান্দু চ্যাম্পিয়ন’?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান অভিনীত ‘চান্দু চ্যাম্পিয়ন’। রোমান্টিক হিরো কার্তিক আরিয়ানকে এই সিনেমায়  দেখা গিয়েছে একেবারে অন্য লুকে। তবে এই সিনেমায় কার্তিকের অভিনয় প্রশংসিত হলেও ছবি নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কারণ, এই সিনেমা বক্সঅফিসে প্রথম দিনে আয় করেছে ৪.৭৫ কোটি টাকা।

প্যারাঅলিম্পিকে প্রথম ভারতীয় স্বর্ণপদক বিজয়ী পদ্মশ্রী মুরলীকান্ত পেটকারের জীবনীচিত্র অবলম্বনে তৈরি হয়েছে  এই সিনেমা। কীভাবে এই অসাধ্যসাধন করেন তিনি? বাস্তবের সেই কাহিনিই পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক কবীর খান। এই সিনেমায় নিজেকে উজাড় করে দিয়ে পর্দায় কার্তিক পুরোপুরি  ‘মুরলীকান্ত’ হয়ে উঠেছেন। যারা কার্তিকের ভক্ত তারা এই সিনেমার মধ্যে নতুন করে কার্তিককে আবিষ্কার করবেন। জানা যায়, এই মুরলীকান্ত চরিত্রে অভিনয় করার জন্য মিষ্টি খাওয়াও ছেড়ে দেয়ে শারীরিক চেহারার বদল আনেন অভিনেতা।

 উল্লেখ্য,  এই সিনেমায় কার্তিকের অভিনয় প্রশংসিত। একজন কুস্তিগীর, বক্সার, সৈনিক, সাঁতারু এতগুলো ভূমিকা কার্তিক অত্যন্ত দক্ষতার সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলেছেন। প্রত্যেকটি দৃশ্যে কার্তিক দর্শকের মন জয় করে নেবেন তা বলাই যায়। এই সিনেমায় কার্তিক ছাড়াও অভিনয় করেছেন বিজয় রাজ, অনিরুদ্ধ দাভে, ভুবন অরোরা, রাজপাল যাদব, যশপাল শর্মা।

প্রসঙ্গত,  ২০২২ সালে ‘চন্দু চ্যাম্পিয়ন’ তৈরির কথা ঘোষণা করেছিলেন পরিচালক  কবীর খান। ২০২৩ সালে ছবির শুটিং শুরু হয়।  ১৪ জুন ‘চন্দু চ্যাম্পিয়ন’ মুক্তি পায় বড়পর্দায়।   এই সিনেমা বক্সঅফিসে কত টাকা আয় করে সেটাই এখন মূল দেখার বিষয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00