Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুশান্ত মামলার নয়া মোড়! আমেরিকার সাহায্য চাইল CBI

আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল তারা

Share:

নিজস্ব প্রতিনিধি: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে তদন্তের কোন রকম খামতি রাখেনি সিবিআই। এবার প্রয়াত অভিনেতার ডিলিট হওয়া ই-মেল আর সোশ্যাল মিডিয়া পোস্ট ও চ্যাট সম্পর্কিত সব তথ্য হাতে পেতে আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল তারা।

সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, সুশান্ত সিং রাজপুতের মেল ও চ্যাটের অ্যাকাউন্ট ডিলিট হওয়ার তথ্য চাইতেই মার্কিন সরকারের সাহায্য চাওয়া হয়েছে। এই তথ্য ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক ও মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলের অফিসের মাধ্যমে দেওয়া হবে।

এক সিবিআই আধিকারিক জানিয়েছেন, ‘আমরা এই মামলায় কোনও নিষ্পত্তিতে পৌঁছানোর আগে কোনও দিক অধরা রাখতে চাই না। আমরা জানতে চাই এই ধরণের কিছু মুছে দেওয়া চ্যাট বা পোস্ট রয়েছে কিনা, যা আমাদের এই মামলায় নতুন কোনও তথ্য দিতে পারে’। তবে সিবিআইয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুশান্তের পারিবারিক আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট বিকাশ সিং। তাঁর কথায় সিবিআই সঠিক তদন্ত চালাচ্ছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00