Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘সিতারে জমিন পর’ সিনেমায় জুড়তে হবে মোদির উদ্ধৃতি, তালিবানি ফতোয়া সিবিএফসির

সিবিএফসি নির্মাতাদের 'সিতারে জমিন পার'-এ থেকে পপ আইকন মাইকেল জ্যাকসনের উল্লেখ পরিবর্তন করে 'লাভবার্ডস' শব্দটি ব্যবহার করতে বলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘লাল সিং চাড্ডা’-র ব্যর্থতার পর অভিনয় থেকে বিরতি ঘোষণা করেছিলেন আমির খান। বক্সঅফিসে ছবিটি ব্যাপক সমালোচিত হয়েছিল। সেই কারণেই অভিনয় ছাড়ার পরিকল্পনা করেছিলেন সুপারস্টার। কিন্তু তার দিন কয়েক বাদেই মত বদলে নতুন ছবি ‘সিতারে জমিন পর’-এর ঘোষণা দেন আমির খান। যেটি তাঁর ২০০৭ সালের ‘তারে জমিন পর’-এর সিক্যুয়াল। কিন্তু ছবির কাহিনী ভিন্ন হবে। আগামী ২০ জুন শুক্রবার ছবি মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। কিন্তু দিন কয়েক আগেই খবরে এসেছিল যে, সেন্সর বোর্ডের (CBFC) ছাড়পত্র না মেলার কারণে ছবির মুক্তি বিলম্ব হতে পারে। যদিও ইতিমধ্যেই ‘সিতারে জমিন পর’-এর ট্রেলার, টিজার, গান দর্শকদের মুগ্ধ করেছে। আমির খানকে আবারও পর্দায় দেখার জন্যে অপেক্ষা করতে পারছে না ভক্তরা। কিন্তু মুক্তির দোরগোড়ায় এসে এখনও সিতারে জমিন পার সেন্সর বোর্ডের শংসাপত্র পায়নি। সেই কারণেই সিবিএফসির কাছে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ছবির নির্মাতাদের।

একটি প্রতিবেদন জানানো হয়েছিল যে, CBFC ছবিটিতে দুটি কাট চেয়েছে, কিন্তু আমির তা মেনে নিতে প্রস্তুত নন। আমির খান কোনও কাট ছাড়াই ছবিটি মুক্তি দিতে চাইছেন। এখন আবার শোনা যাচ্ছে, CBFC নির্মাতাদের ছবিটিতে বেশ কয়েকটি শব্দ অন্তর্ভুক্ত করতে বলেছেন। বেশকিছু দৃশ্য পরিবর্তন করতে বলেছে। একেবারে তালিবানি ফতোয়া জারি করেছে। সিবিএফসি নির্মাতাদের ‘সিতারে জমিন পার’-এ থেকে পপ আইকন মাইকেল জ্যাকসনের উল্লেখ পরিবর্তন করে ‘লাভবার্ডস’ শব্দটি ব্যবহার করতে বলেছে। শুধু তাই নয়, ‘ব্যবসায়ী মহিলা’ শব্দটির পরিবর্তে আরও লিঙ্গ নিরপেক্ষ শব্দ ‘ব্যবসায়ী’ ব্যবহার করতে বলেছে। পাশাপাশি সেন্সর বোর্ড নির্মাতাদের ছবিটির শুরু অর্থাৎ ডিসক্লেমারের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি উক্তি যোগ করার নির্দেশ দিয়েছে। এছাড়াও নির্মাতাদের ‘কমল’ শব্দটি লেখা একটি ভিজ্যুয়াল ব্যবহার করার অনুমতি দেয়নি।তাঁদের বিষয়টিকে রাজনৈতিকভাবে সংবেদনশীল বলে মনে হয়েছে, এটি রিলিজ করলে রাজনৈতিক বিতর্ক তৈরি হতে পারে। তাই এই পরিবর্তনগুলি করতে বলা হয়েছে। তবে আগেই জানা গিয়েছিল যে, আমির সেন্সর বোর্ডের দাবিতে সন্তুষ্ট নন।

নিয়ম অনুযায়ী, যে কোনও ছবির মুক্তির আগে CBFC র ছাড়পত্র দরকার হয়, ছবিতে কোনও আপত্তিকর দৃশ্য আছে কিনা, কোনও খারাপ ভাষা আছে কিনা, সবটা দেখেই ছবি মুক্তির অনুমতি দেয় সেন্সর বোর্ড। তাই CBFC এর কাছে শংসাপত্র পেলে তবেই ছবি মুক্তির পথে এগিয়ে যায়। এদিকে সিতারে জমিন পার এখন U/A 13+ সার্টিফিকেট পেয়েছে। ছবিটির অফিসিয়াল রানটাইম হয়েছে ২ ঘন্টা ৩৮ মিনিট। আরএস প্রসন্ন পরিচালিত, সিতারে জমিন পার একটি আধ্যাত্মিক সিক্যুয়েল স্প্যানিশ ছবি। এটি ক্যাম্পিওনস থেকে রূপান্তরিত। সিতারে জমিন পার ছবিতে আরও অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা। আপাতত আমির ছবিটি ওটিটিতে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00