Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাদক কাণ্ডে গ্রেফতার ছেলে, বন্ধ হল শাহরুখের বিজ্ঞাপন

মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে আরিয়ান খানকে। তবে এরপর থেকেই নানা তোপের মুখে পড়তে হচ্ছে শাহরুখ খানকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে আরিয়ান খানকে। তবে এরপর থেকেই নানা তোপের মুখে পড়তে হচ্ছে শাহরুখ খানকে। ছেলের গ্রেফতারের পর থেকেই স্পেনে ‘পাঠান’ ছবির শুটিং বাতিল করেছেন তিনি।

দু’দফায় এনসিবি হেফাজতের পর বৃহস্পতিবার আরিয়ানকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে শুক্রবার সকাল থেকে দীর্ঘ শুনানির পর মাদক মামলায় আরিয়ান খানের জামিনের আবেদন খারিজ করে দেয় মুম্বইয়ের আদালত। এর জেরে আপাতত তাঁর ঠিকানা আর্থার রোড জেল।

তবে এবারে ছেলের গ্রেফতারির পরই শিক্ষাদানকারী সংস্থা ‘বাইজুস’ অ্যাপ থেকে বাদ পড়ল শারুখের বিজ্ঞাপন। সংস্থাটির ব্র্যান্ড অ্যাম্বাসাডরও শাহরুখ। বিজ্ঞাপন বন্ধ করে দিলেও তাঁকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর রাখা হয়েছে কি না তা নিয়েও জল্পনা তুঙ্গে।

আরিয়ান কাণ্ডের পর থেকেই একের পর এক মন্তব্য আসছে নেটমাধ্যম থেকে। কেউ কেউ শাহরুখকে বলেছেন, নিজের ছেলে যেখানে ‘উচ্ছন্নে’ যাচ্ছে, তখন তাঁর মুখে শিশুদের শিক্ষা নিয়ে পরামর্শ মানায় না। অবিলম্বে অভিনেতাকে বিজ্ঞাপন থেকে সরানোরও দাবি ওঠে। ফলে ওই সংস্থার উপর ক্রমে চাপ বাড়তে থাকে। তাই এই বিজ্ঞাপন বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00