Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সর্বকালের রেকর্ড ভাঙল ‘ব্রহ্মাস্ত্র’, মাত্র ৩ দিনেই বিশ্বব্যাপী আয় ২১২ কোটি

'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান' মুক্তির সপ্তাহান্তে বিশ্বব্যাপী আয় করেছে, প্রায় ২৬.৫  মিলিয়ন ডলার। যা ভারতীয় মুদ্রায় হয়ে দাঁড়ায় ২১২ কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিন্দুকদের মুখে এক্কেবারে তালা ফেলে দিয়েছে রণবীর-আলিয়ার বিগেস্ট মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘ব্রহ্মাস্ত্র’ (BRAHMASTRA)। প্রায় পাঁচবছর অপেক্ষার পর অবশেষে বলিউডের অফস্ক্রীন জুটির একসঙ্গে দেখা মিলল অনস্ক্রীনে। একদিকে বয়কট বলিউডের তকমা, অন্যদিকে ‘ব্রহ্মাস্ত্র’ না দেখার আহ্বান সোশ্যাল মিডিয়ায় রীতিমত তোলপাড় ফেলে দিয়েছিল। তার মধ্যেই ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি নিয়ে রীতিমত চিন্তিত ছিলেন এই ছবির নির্মাতা থেকে অভিনেতারা। তবে প্রচার স্বার্থে রনবীর-আলিয়ার দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়নো, বৃথা যায়নি। ছবি মুক্তির দিন থেকেই দারুণ পারফরম্যান্স করে আসছে এই ছবি বক্সঅফিসে।

প্রতিটি সিনেমা হলে হলে উপচে পড়া ভিড় এবং টিকিট হাউজফুল সবটাই জ্বলন্ত প্রমাণ। বোঝাই যাচ্ছে, অন্ধকার বলিউডে আশার আলো ঢুকছে ‘ব্রহ্মাস্ত্র’ র হাত ধরেই। এমনকি ছবি মুক্তির আগেই প্রায় ২৭ কোটির মত টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। অয়ন মুখার্জির ফ্যান্টাসি মহাকাব্য ঘিরে তৈরি প্রথম ভারতীয় ছবি, বক্সঅফিসে ইতিমধ্যেই ১২০ কোটি টাকা আয় করে ফেলেছে, যা একটি হিন্দি ছবির ক্ষেত্রে সর্বকালের সর্বোচ্চ। তবে শুধু ভারতেই নয়, এই চলচ্চিত্রটি আন্তর্জাতিক স্তরেও রীতিমত তরঙ্গের সৃষ্টি করেছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রে দুর্দান্ত সাফল্য পেয়েছে এই ছবি। বিশেষ করে, এই ছবির ভিএফএক্স হলিউডের বড় বড় ছবিগুলিকেও হার মানিয়ে দিয়েছে। US-এর বক্সঅফিস ট্র্যাকার অনুসারে, ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান’ মুক্তির সপ্তাহান্তে বিশ্বব্যাপী আয় করেছে, প্রায় ২৬.৫  মিলিয়ন ডলার। যা ভারতীয় মুদ্রায় হয়ে দাঁড়ায় ২১২ কোটি টাকা। এর মধ্যে শুধুমাত্র ৪.৪ মিলিয়ন ডলার এসেছে শুধুমাত্র মার্কিন বাজার থেকে। ৯-১১ সেপ্টেম্বর সপ্তাহান্তে উপার্জনের নিরিখে বিশ্বের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রে পরিণত করেছে এই ছবিটিকে। মোট ২১২ কোটি টাকা ইতিমধ্যেই রোজগার করে নিয়েছে ‘ব্রহ্মাস্ত্র’।

কারণ এর আগে বলিউডের সুলতান মুক্তির প্রথম সপ্তাহে ২০৬ কোটি টাকা অর্জন করেছিল। সুতরাং, এই দুটি ভারতীয় চলচ্চিত্রই তাদের প্রথম সপ্তাহান্তে বিশ্বব্যাপী বক্সঅফিসে শীর্ষে স্থান লাভ করেছে। রণবীর কাপুর, আলিয়া ভাট এবং মৌনি রায় অভিনীত ব্রহ্মাস্ত্রে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, অমিতাভ বচ্চন, নাগার্জুন। শাহরুখ খানকে এই ছবিতে বর্ধিত ক্যামিওতে দেখা গিয়েছে। এমনকি এই ছবিটি, ভারতের দক্ষিণ অঞ্চলগুলিতেও ভাল কাজ করেছে, বিশেষ করে তামিলনাড়ুতে একটি হিন্দি চলচ্চিত্রের এক দিনের আয়ের রেকর্ড ভেঙেছে এই ছবি। তেলেঙ্গানায় ২০ কোটির কাছাকাছি আয় করেছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00