Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রেকর্ড গড়ল ‘ব্রহ্মাস্ত্র’, গোটা বিশ্বব্যাপী ৩০০ কোটি আয়

বিশ্বব্যাপী প্রায় ৩০০ কোটি টাকা অতিক্রম করে ফেলেছে ইতিমধ্যেই এই ছবি! হ্যাঁ, এদিন আলিয়া, করণ জোহর সবাই নিজেদের ইনস্টাগ্রামে এই খবর দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা বিশ্বব্যাপী মোট ৩০০ কোটি আয় করে ফেললো বলিউডের পাওয়ারফুল জুটি রণবীর কাপুর এবং আলিয়া ভাটের অভিনীত বহু প্রতীক্ষিত ফ্যান্টাসি ড্রামা ‘ব্রহ্মাস্ত্র’। গত ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে এই ছবি। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম অস্ত্রোভার্স চলচ্চিত্র এটি। অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির আগেই এই ছবি ঘিরে নানা জল্পনা-কল্পনা জারি ছিল। একাধিক নেট বাসিন্দা রনবীরের ছবি না দেখার আবেদন রেখেছিলেন। কিন্তু সেইসব বিরোধী জনগোষ্ঠীর মুখে ঝামা ঘষে মুক্তির দিনই বক্সঅফিসে ঝড় তুলেছিল ‘ব্রহ্মাস্ত্র’।

রনবীর-আলিয়ার অভিনয়ের চাইতেও এই ছবির হলিউড লেভেলের ভিএফএক্স দর্শকদের মনে একেবারে তরঙ্গের সৃষ্টি করেছে। মুক্তির প্রথম দুদিনেই এই ছবি গোটা বিশ্বব্যাপী ২২৫ কোটি আয় করে ফেলেছিল। এবার পালা মুক্তির প্রথম এক সপ্তাহে এই ছবির সাফল্য ঠিক কোন মাত্রায় পৌঁছেছে। প্রথম সপ্তাহান্তেই এই ছবি সব রেকর্ড একেবারে ভেঙে দিয়েছে। বিশ্বব্যাপী প্রায় ৩০০ কোটি টাকা অতিক্রম করে ফেলেছে ইতিমধ্যেই এই ছবি! হ্যাঁ, এদিন আলিয়া, করণ জোহর সবাই নিজেদের ইনস্টাগ্রামে এই খবর দিয়েছেন।

রনবীর-আলিয়া বাদেও ‘ব্রহ্মাস্ত্র’ এ অভিনয় করেছেন, অমিতাভ বচ্চন, মৌনি রায়, নাগার্জুন এবং ডিম্পল কাপাডিয়া। এই ছবির হিন্দি সংস্করণ প্রায় ১৪৮ কোটি টাকা সংগ্রহ করেছে। শুক্রবার, বিনোদন শিল্পের ট্র্যাকার রমেশ বালা তাঁর সামাজিক অ্যাকাউন্টে ‘ব্রহ্মাস্ত্র’ কে বিশ্বব্যাপী এক নম্বর চলচ্চিত্র হিসেবে গন্য করেছেন, কেননা কোনও হিন্দি চলচ্চিত্র এই প্রথম মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বব্যাপী ৩০০ কোটি টাকা অতিক্রম করেছে। টুইটটিতে লেখা হয়েছে, “#ব্রহ্মাস্ত্র বিশ্বব্যাপী এক নম্বর মুভি। এটি বক্স অফিসে ১ সপ্তাহে ৩০০ কোটি আয় করেছ”।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00