Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাহিত্যিক সলমন রুশদির উপর প্রাণনাশক হামলা, গর্জে উঠল বলিউড

বারবার ঘাড়ে ছুরিকাঘাত করা হয়েছে তাঁকে। আর এই ঘৃণ্য কাজটি করেছেন এক ২৪ বছরের যুবক। একজন কিংবদন্তী লেখক, সলমন রুশদি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত শুক্রবার নিউইয়র্কে একটি সাহিত্য অনুষ্ঠানে ব্রিটিশ লেখক সলমন রুশদির (Author Salman Rushdie) উপর হামলা হয়। বারবার ঘাড়ে ছুরিকাঘাত করা হয়েছে তাঁকে। আর এই ঘৃণ্য কাজটি করেছেন এক ২৪ বছরের যুবক। একজন কিংবদন্তী লেখক, সলমন রুশদি। একসময় তাঁর লেখাই তাঁকে ইরানের মৃত্যুর হুমকির মুখে ফেলে দিয়েছিল। শুক্রবার এই ঘটনার পরে রুশদিকে তৎক্ষণাৎ হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি তাঁর স্বাস্থ্য বিষয়ক আপডেট সম্বন্ধীয় যাবতীয় তথ্য একটি বিবৃতির আকারে পেশ করে জানিয়েছেন, “সম্ভবত লেখক একটি চোখ হারাবেন, তাঁর বাহুতে স্নায়ু বিচ্ছিন্ন হয়েছে, এবং ছুরিকাঘাতে তাঁর লিভার ক্ষতিগ্রস্থ হয়েছে। রুশদি কথা বলার মতন ক্ষমতায় নেই।”

স্বাভাবিকভাবেই প্রকাশ্যে রুশদির উপর এরকম জঘন্য হামলা নিয়ে, সাহিত্য জগত থেকে শুরু করে রাজনীতিবিদ এবং সেলিব্রিটি সবাই তীব্র নিন্দা করেছেন। ইতিমধ্যেই নিউইয়র্ক স্টেট পুলিশ এহেন হামলায় জড়িত একজন ২৪ বছর বয়সি হাদি মাটারকে সনাক্ত করেছেন। যদিও নিউ জার্সির ফেয়ারফিল্ডের হাদি কেন এটা করেছেন, তা এখনও অস্পষ্ট। রুশদির গলার পাশাপাশি পেটেও ছুরিকাঘাত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে তাঁকে দেখেই কয়েক দল ছুটে এসে সাহিত্যিককে একেবারে মাটিতে ফেলে কোপাতে শুরু করে। 

শনিবার বেশ কয়েকজন বলিউড তারকারাও এই তালিকায় অন্তর্ভুক্ত। বলিউড গীতিকার জাভেদ আখতার বলেছেন, “আমি সলমন রুশদির উপর বর্বরোচিত হামলার নিন্দা করছি। আমি আশা করি যে এনওয়াই পুলিশ এবং আদালত, এই ধরনের জঘন্য কাজ যারা করেছেন, তাঁদের বিরুদ্ধে সম্ভাব্য কঠোরতম ব্যবস্থা নেবে”।

তাঁর স্ত্রী অভিনেত্রী শাবানা আজমিও এই হামলার নিন্দা করেছেন এবং রুশদির শীঘ্রই সুস্থতা কামনা করেছেন।

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সংবাদমাধ্যমের ছবি শেয়ার করে বলেছেন, “জিহাদিদের আরেকটি ভয়ঙ্কর কাজ, দ্য স্যাটানিক ভার্সেস তাঁর সময়ের অন্যতম সেরা বই। আমি ঘটনাটি শুনে রীতিমত কেঁপে উঠেছি। যা কিনা প্রচণ্ড ভয়ঙ্কর।”

অভিনেত্রী স্বরা ভাস্করও একটি টুইটে এই ঘটনাকে লজ্জাজনক, নিন্দনীয় এবং জঘন্য হিসেবে ব্যক্ত করেছেন। 

চলচ্চিত্র নির্মাতা ওনির টুইটারে লিখেছেন, “সলমনরুশদির উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। শিল্পী এবং তাঁর কণ্ঠ বিশ্বব্যাপী ধর্মীয় চরমপন্থীদের দ্বারা গুরুতর হুমকির মধ্যে রয়েছে। সলমনরুশদির পাশে দাঁড়ান।সলমনরুশদি আমাদের সকলের জন্য একটি অনুস্মারক, তাঁর উপর এই জঘন্য হামলার তীব্র শাস্তি চাই।”

উল্লেখ্য, রুশদি ১৯৮১ সালে তাঁর দ্বিতীয় উপন্যাস ‘মিডনাইটস চিলড্রেন’ গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেন, যার জন্যে তিনি বুকার পুরস্কারও জিতেছিলেন। এরপর তাঁর ১৯৮৮ সালের আরেকটি বই ‘দ্য স্যাটানিক ভার্সেস’ ইরানের বিপ্লবী নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর আহ্বান জানিয়ে একটি ফতোয়া বা ধর্মীয় আদেশের জন্ম দেয়।যা কিছু মুসলমান নবী মোহাম্মদের অসম্মানজনক বলে মনে হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00