Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

”বলিউডে শুধুই ‘কুমারী’ মেয়েদের ঠাঁই”, বিস্ফোরক মহিমা চৌধুরী

আপনি যে মুহূর্তে কারও সঙ্গে ডেটিং করা শুরু করবেন, তখনই নির্মাতারা আপনাকে বাদ দিয়ে দেবে। কারণ ইন্ডাস্ট্রির প্রভাবশালী ব্যক্তিত্বরা শুধুই কুমারী মেয়ে চায়, যে কোনদিনও কারুর সঙ্গে সঙ্গম করেন নি বা চুম্বন করেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ অভিনেত্রী মহিমা চৌধুরীর জন্মদিন। ৪৯ বছরে পদার্পণ করলেন নায়িকা। নায়িকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সকাল সকালই তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ভিড় জমেছে তাঁর অসংখ্য ভক্তদের। বলিউডের অন্যতম সফলতম ছবি ‘পারদেস’ এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন মহিমা। তাও আবার বলিউডি বাদশার বিপরীতে। হ্যাঁ, শাহরুখ খানের হাত ধরেই বলিউডে ডেবিউ তাঁর। জন্মদিনে জেনে নিন, অভিনেত্রীর পারদেস ছবির বিষয়ে কিছু অজানা তথ্য সম্বন্ধে।

অভিনেত্রী একটি পুরোনো সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বলিউডে মহিলা অভিনেত্রীরা অতটাও সম্মান পান না, যে সম্মান অভিনেতারা পান। ফিল্ম ইন্ডাস্ট্রি অভিনেত্রীদের প্রতি ততটা সদয় ছিল না। ইন্ডাস্ট্রিতে ‘অভিনেতাদের আধিপত্য বিস্তার নিয়ে’ কথা বলতে গিয়ে, মহিমা ওই সাক্ষাৎকারে প্রকাশ করেছিলেন যে, কীভাবে মহিলা অভিনেত্রীদের তাঁদের ব্যক্তিগত জীবনের কারণে প্রায়শই চলচ্চিত্র থেকে সরিয়ে দেওয়া হতো। ২০২১ সালে হিন্দুস্তান টাইমসের সঙ্গে একটি কথোপকথনে, মহিমা বলেছিলেন, “আমি মনে করি এখন শিল্প অনেকটা উন্নত পর্যায়ে অবস্থান করছে, যেখানে মহিলা অভিনেত্রীরাও যথেষ্ট সম্মান পান। তাঁরা চলচ্চিত্রে ভাল চরিত্র পান, ভাল বেতন এবং অনুমোদন পান।

এখন ইন্ডাস্ট্রি অনেক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। মহিলা অভিনেত্রীদের আগের চেয়ে লাইফ অনেকটা স্বাধীন হয়েছে ইন্ডাস্ট্রিতে।” এছাড়াও মহিমা আরও বলেন যে, তৎকালীন সময়ে বলিউডে যোগদানের সময় নায়িকাদের বৈবাহিক অবস্থান নিয়েও প্রচুর জটিলতার সৃষ্টি হত। তাঁর কথায়, “আপনি যে মুহূর্তে কারও সঙ্গে ডেটিং করা শুরু করবেন, তখনই নির্মাতারা আপনাকে বাদ দিয়ে দেবে। কারণ ইন্ডাস্ট্রির প্রভাবশালী ব্যক্তিত্বরা শুধুই কুমারী মেয়ে চায়, যে কোনদিনও কারুর সঙ্গে সঙ্গম করেন নি বা চুম্বন করেনি। আপনি যদি কারও সঙ্গে ডেটিং শুরু করেন তখন তাঁকে কু নজরে দেখা হত। এছাড়াও আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে ভাববেন আপনার কেরিয়ার শুরুর আগেই শেষ হয়ে গিয়েছে, আর যদি আপনার একটি সন্তান থাকে তাহলে তো একেবারেই শেষ।’

গত জুনে অনুপম খের সোশ্যাল মিডিয়ায় মহিমার স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরটি প্রথম প্রকাশ্যে এসেছিলেন। অভিনেত্রী জানিয়েছালেন, তাঁর চুল না থাকায় তিনি কাজ করতে পারেন না এখন। তবে এখন অভিনেত্রী ক্যান্সার মুক্ত। মাহিমাকে পরবর্তীতে কঙ্গনা রানাউতের আসন্ন রাজনৈতিক নাটক ইমার্জেন্সিতে দেখা যাবে। এই ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে শ্রেয়াস তালপাড়ে এবং জয়প্রকাশ নারায়ণের ভূমিকায় অভিনয় করবেন অনুপম খের।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00