Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শ্বাশ্বতর জায়গায় অভিষেক বব বিশ্বাস কতটা গ্রহণ করবেন দর্শক

৩ ডিসেম্বর জি ফাইভে মুক্তি পাবে বব বিশ্বাস।শ্বাশ্বতর জায়গা অভিষেক নিতে পারল কিনা তা বোঝা যাবে সেদিনই। ববের ফলপ্রকাশ করবেন দর্শক স্বয়ং।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পরিচালক সুজিত ঘোষের ছবি কাহানি ছিল থ্রিলার সাসপেন্সে ভরপুর। সবচেয়ে বেশি রোমহর্ষক বিষয় এই ছবিতে কেউ তৈরি করে থাকেন তাহলে তা হলেন বব বিশ্বাস। দেখা বোঝা মুশকিল ছিল এহেন সাদামাটা সাজপোশাকের আড়ালে লুকিয়ে রয়েছে এক কুখ্যাত সিরিয়াল কিলার। বাবার সেই ছবির চরিত্রকে নিয়েই এবার একটা গোটা ছবি বানিয়ে ফেললেন সুজিত কন্যা অন্নপূর্ণা ঘোষ । ছবির নাম বব বিশ্বাস।

তবে বব বিশ্বাস বলতেই দর্শকের চোখের সামনে ভেসে ওঠে শ্বাশ্বত চট্টোপাধ্যায়ের মুখ। তবে এই বব বিশ্বাস বদলেছে। বাঙালি অভিনেতার বদলে দর্শক এবার দেখবেন ছোটে বচ্চনকে, অর্থাৎ অভিষেক বচ্চনকে। শুক্রবার প্রকাশ্যে এসেছে তার ট্রেলার। সেখানে দেখা যাচ্ছে আগের মত লুকেই ধরা দিচ্ছে বব। তবে বব এবার স্মৃতিভ্রষ্ট। সিরিয়াল কিলার বব চিনতে পারছেন না তাঁর স্ত্রী ও দুই সন্তানকে। এমনকি অতীতে তিনি যে একজন সিরিয়াল কিলার ছিলেন তাও মনে করতে পারছেন না। আপাতদৃষ্টিতে তাঁকে ব্যবহার করা মানুষ গুলিই তাঁর স্মৃতি ফেরানোর দায়িত্ব নিচ্ছে। এমনকি ববকে আবার মানুষ মারার বরাত দিচ্ছে তাঁরা। আবারও অপরাধ জগতে ফেরে বব।

তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। এছবিতে যে টানটান থ্রিলার থাকবে তা ছবির ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে। ছবিতে রয়েছেন বহু বাঙালি অভিনেতা। রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, দিতিপ্রিয়া রায় ছবিতে থাকলেও তাঁকে ট্রেলারে দেখা যায়নি। আগামী ৩ ডিসেম্বর জি ফাইভে মুক্তি পাবে বব বিশ্বাস। সেদিনই তাঁর ভাগ্যপরীক্ষা। এদিন ববের ফলপ্রকাশ করবেন দর্শক স্বয়ং। শ্বাশ্বতর জায়গা অভিষেক নিতে পারল কিনা তা বোঝা যাবে ছবি মুক্তির পরেই। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00