Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দীপাবলিতে পটকা ফাটাতে গিয়ে আহত হন বিগ বি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ সম্প্রতি দেশ জুড়ে পালিত হয়েছে আলোর উৎসব দীপাবলি (Diwali)। উৎসবকে কেন্দ্র করে প্রদীপ জালানোর পাশপাশি আতসবাজির রোশনাইতে মেতে ওঠেন সাধারন মানুষ থেকে সেলিব্রিটি সকলেই। আবার আতসবাজির (Crackers)এই উৎসবে অসাবধানতার কারনে প্রতি বছরই দুর্ঘটনার শিকার হন অনেকেই বাদ পড়েন না তারকারাও। আতসবাজির এই উৎসবে অংশ নিতে গিয়ে গুরুতর ভাবে আহত (Injured) হয়েছিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন (Amitabh bachchan)। নিজেই অনুরাগীদের সেই কথা জানিয়েছেন বিগ বি।

এইমুহুরতে দেশের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো কৌন বনেগা ক্রোড়পতির সঞ্চালনা করছেন বর্ষীয়ান অভিনেতা। দীপাবলির আগে শো-এর শেষ পর্বে ছোটো বেলার সেই ভয়াবহ অভিজ্ঞতাই ভাগ করে নেন অমিতাভ। এই পর্বে এক প্রতিযোগী অভিনেতাকে তিনি পটকা ফাটাতে পছন্দ করেন কিনা জিজ্ঞাসা করেন। এই প্রশ্নের উত্তরে, অমিতাভ জানান, তিনি এবং তাঁর পুরো পরিবার পটকা ফাটাতে পছন্দ করেন। স্মৃতি সাগরে ডুব দিয়ে অভিনেতা জানান, ছোটোবেলায় তিনি এবং তার প্রতিবেশীরা দীপাবলিতে আতশবাজির প্রতিযোগিতা করতেন। তাঁর বাড়ির ছাদেই এই প্রতিযোগিতার আয়োজন করা হত । এবং প্রতিবছর বচ্চন পরিবারই এই প্রতিযোগিতায় জয়লাভ করত । এরপরই অভিনেতা জানান, এই প্রতিযোগিতা চলাকালীনই তিনি একবার অন্যদের দেখাদেখি নিজের হাতে পটকা ফাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে, ঠিক মত পরিকল্পনা করে তিনি পটকাটি ফাটাতে পারেননিল। ফলে অসাবধানতা বসত   বোমাটি তাঁর হাতে ফেটে গিয়ে তাঁর কব্জি পুড়ে যায়।

দীপাবলি সম্পর্কে নিজের এই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে দর্শকদের সাবধানে পটাকা ফাটানোর পরামর্শ দেন বিগ বি। পাশপাশি উৎসব উপলক্ষে ভক্তদের শুভেচ্ছাও জানিয়েছেন অমিতাভ বচ্চন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00