Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

YouTube থেকে সরে গেল ‘Singham Again’-এর প্রথম গান, হঠা‍ৎ কি হল?

বিপাকে পড়ে ‘সিংহম এগেইন’-এর টাইটেল ট্রাক ইউটিউব থেকে সরাল টি সিরিজ। যদিও চিন্তার কোনও কারণ নেই, একদিন পরে পুনরায় গানটি ইউটিউবে আপলোড করেছে টি সিরিজ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিপাকে পড়ে ‘সিংহম এগেইন’-এর টাইটেল ট্রাক ইউটিউব থেকে সরল। যদিও চিন্তার কোনও কারণ নেই, একদিন পরে পুনরায় গানটি ইউটিউবে আপলোড করা হয়েছে। তবে এর পেছনে কারণ কী? আগামী শনিবার মুক্তি পাচ্ছে রোহিত শেট্টির পুলিশ কপ ইউনিভার্সের বহু প্রতীক্ষিত ছবি ‘সিংহম এগেইন’ (Singham Again)। যে ছবিটির জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন ভক্তরা। তবে এবার সিংহম এগেইনে রয়েছে একাধিক চমক। অজয় দেবগন এবং করিনা কাপুরের পাশাপাশি আরও অভিনয় করছেন, দীপিকা পাডুকোন, রণবীর সিং, অর্জুন কাপুর, জ্যাকি শ্রফ, টাইগার শ্রফ প্রমুখ। ছবিতে ক্যামিও করছেন, সলমান খান, অক্ষয় কুমার প্রমুখ। তবে দীপিকা পাডুকোনকে লেডি সিংহমের চরিত্রে দেখতে পাওয়া, ভক্তদের কাছে মুল আকর্ষণ হতে চলেছে।

যাই হোক, ইতিমধ্যেই ছবির ৫ মিনিটের ট্রেইলার ভক্তদের ঘুম উড়িয়ে দিয়েছে। এদিকে ছবিটি নিয়ে একাধিক বিতর্কও তৈরি হয়েছে। কারণ ছবিটির কিছু অংশ রামায়নের দৃশ্য দেখানো হয়েছে। সেই কারনে CBFC-ও ছবির ১২ টি অংশে কাচি চালিয়েছে। এছাড়াও গত শনিবার ‘সিংহম এগেইন’-এর টাইটেল গান রিলিজ করেছে। ইউটিউব এবং অন্যান্য প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করা ভিডিওতে, সিংহম সিরিজের  কিছু অংশ দেখানো হয়েছে৷ আর গানেও তেমন একটা বদল আনা হয়নি। গানটি প্রকাশ্যে আসা মাত্রই অনেকে ভিউজ সংখ্যা কুড়িয়েছিল। কিন্তু অনেকেই জানিয়েছেন, শনিবার গানটি রিলিজ হলেও সোমবার থেকে ইউটিউবে গানটি খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। কিন্তু জানা যাচ্ছে, টি সিরিজের থেকে কপিরাইট স্ট্রাইক খাওয়ার পরেই গানটি সরিয়ে নিয়েছিল সারেগামাপা মিউজিক। ‘সিংহম এগেইন’-এর টাইটেল ট্র্যাক শনিবার সারেগামা মিউজিকের ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছিল। কিন্তু সোমবার সকালে মুছে ফেলা হয় গানটি। অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই বিস্ময়কর ঘটনার স্ক্রিনশটও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তখনই অনেকে অনুমান করেন যে, টি সিরিজের কপিরাইটের দাবির কারণেই ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছিল।

তবে গতকাল মঙ্গলবার ইউটিউব চ্যানেলে গানটির সম্পাদিত সংস্করণ পুনরায় আপলোড করা হয়। এবং ছবির দৃশ্য একই রাখা হয়েছে। এই বিষয়ে সারেগামা মিউজিকের একটি সূত্র জানিয়েছে, “হ্যাঁ, টি সিরিজের কপিরাইট দাবির কারণে সিংহম এগেইনের টাইটেল ট্র্যাক নিয়ে ছোট সমস্যা হয়েছিল। কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এটি সমাধান করা হয়েছে।” আসলে সারেগামাপা ও টি সিরিজ মিউজিক কোম্পানির মধ্যে অনেকদিন ধরেই ঠাণ্ডা লড়াই চলছে। তাই টি সিরিজের থেকে স্ট্রাইক খাওয়ার পরেই youtube থেকে মুছে ফেলা হয় ছবির প্রথম গান। তবে এখন তারা নিজেদের মধ্যে সমস্যার সমাধান করেছে। Reddit-এ একজন  মন্তব্যে বলেছেন, “সিংহম এগেইন ছবির সঙ্গে খারাপ হচ্ছে। আমাদের উচিত সিংহমকে সমর্থন করা।” সিংহম এগেইনের টাইটেল ট্র্যাকে কন্ঠ দিয়েছেন সন্তোষ ভেঙ্কির, যার সঙ্গীত রবি বসরু এবং গানের কথা স্বানন্দ কিরকিরের।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00