Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঢাকায় ব্যবসা খুলতে চলেছেন ভাইজান

২০১২ সালে প্রথম এই চ্যারিটি সংস্থার পথচলা। জানা গিয়েছে, এই পোশাকের ব্র্যান্ডটির বিক্রয়ের লাভের একটা অংশ ব্যয় হবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নের জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের একাধিক ব্লকবাস্টার তিন খানের হাত ধরেই বলিউডে এসেছে। যার মধ্যে অন্যতম অভিনেতা সলমন খান। ৫৫ বছর উর্ধে এই নায়কের আরেকটি ট্যাগও রয়েছে। তিনি বলিউডের মোস্ট বেচলর অভিনেতা। এখনও বিয়ে করেননি তিনি। তবে প্রেম করেছেন বহু অভিনেত্রীদের সঙ্গে। কিন্তু কোনোটাই সফল হয় নি। তবে এবার নাকি তিনি ব্যবসা খুলতে চলেছেন। বলিউডের এমন অনেক অভিনেতা, অভিনেত্রীরা আছেন যারা তাঁদের কেরিয়ারের বাইরেও একাধিক ব্যবসা খুলে বসেছেন।তার মধ্যে উল্লেখযোগ্য উদাহরন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, যারা রেস্তোরাঁ থেকে শুরু করে কসমেটিক্স ব্যবসা খুলেছেন। এছাড়া এই তালিকায় অনেকদিন আগেই নাম লিখিয়েছেন ভাইজান।

তবে এবার তিনি দেশে নয় দেশের বাইরে ব্যবসা খুলতে চলেছেন। কোথায় জানেন, বাংলাদেশের রাজধানী ঢাকায়। ঢাকার বনানীতে হতে যাচ্ছে সলমনের চ্যারিটেবল ট্রাস্ট ‘বিং হিউম্যান’র পোশাক ব্র্যান্ডের আউটলেট। সম্প্রতি ‘বিং হিউম্যান’ এর বাংলাদেশী অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে এই তথ্য জানানো হয়েছে। এছাড়াও সুপারস্টারও নিজে একটি ভিডিও বার্তা মাধ্যমে ঢাকায় তাঁর ব্র্যান্ডটির শোরুম চালুর ঘোষণার কথা প্রকাশ্যে এনেছেন। ভিডিওতে সলমন বলেন, ‘হায় বাংলাদেশ। তোমাদের জন্য একটি সারপ্রাইজ আছে। আর সেটি হচ্ছে বিয়িং হিউম্যান ক্লোথিং ঢাকায় চালু হতে যাচ্ছে।’ এছাড়াও তিনি ভিডিওতে তাঁর নতুন স্টোরের ঠিকানাও জানিয়েছেন। আগামী ১৫ ১৫ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার দুপুর ১টা ৩০মিনিটে এই স্টোর চালু হবে। এমনকি ‘বিং হিউম্যান’ র এই আউটলেটটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, কোম্পানির সিইও সঞ্জিব রাও এবং সলমন খানের সঙ্গে ভাই সোহেল খান ও ভাতিজা আয়ান অগ্নিহোত্রি৷

২০১২ সালে প্রথম এই চ্যারিটি সংস্থার পথচলা। জানা গিয়েছে, এই পোশাকের ব্র্যান্ডটির বিক্রয়ের লাভের একটা অংশ ব্যয় হবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নের জন্য। ২০১২ সালে মুম্বাইতে শুরু হওয়া ‘বিং হিউম্যান’ এই পর্যন্ত বিশ্বে ১৫টি দেশে ৫০০টিরও বেশি আউটলেট তৈরি করে ফেলেছেন৷ কথিত আছে, বলিউডে তিন খানের রাজত্ব, যাঁদের ছবি রিলিজ পাওয়া মাত্রই তুমুল সফলতা অর্জন করবেই করবে। সুতরাং এই তিন খানের সম্পত্তির পরিমাণও অগনতি। তবে দুই খানের তুলনায় বলিউডের ভাইজান সলমন খানের সম্পত্তির পরিমাণ একটু হলেও বেশি। প্রায় কয়েক হাজার কোটি ছাড়িয়েছে তাঁর সম্পত্তির পরিমাণ। দেশের একাধিক স্থান তো বটেই, বিদেশেও একাধিক স্থাবর-অস্থাবর রয়েছে তাঁর। খুব শীঘ্রই, BIGG BOSS 16 এর মাধ্যমে টেলি পর্দায় রাজত্ব করতে আসছেন সলমন। এই শোয়ে এবার তিনি পারিশ্রমিক চেয়েছেন প্রায় হাজার কোটি টাকা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00