Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফিল্মফেয়ারে বাংলার জয়জয়কার, দেবের জোড়া ছবি মনোনীত, দেখুন সম্পূর্ণ তালিকা

যেখানে টলিউডের শিল্পীদের পুরস্কার দেওয়া হবে। তবে এবার মনোনয়নের তালিকায় চমকের পর চমক। তার মধ্যেই জোড়া মনোনয়ন পেয়ে নজর কাড়লেন টলিউড সুপারস্টার দেব।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিবছরই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড নিয়ে একটু বাড়তি উত্তেজনা থাকে ভক্তদের মধ্যে। যদিও এই পুরস্কার নিয়ে এখন শুধু বলিউড মাতামাতি করে না, টলিউডও এখন ফিল্মফেয়ারে অংশ নিচ্ছে। তবে এবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মনোনয়ন তালিকা দেখে চক্ষু ছানাবড়া বাংলার দর্শকদের। বিনোদন জগতের সঙ্গে যুক্ত শিল্পী দের যোগ্য স্বীকৃতি দিতেই ফিল্মফেয়ার পুরস্কার দেওয়ার আয়োজন। প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হবে ফিল্মফেয়ার বাংলা। অনুষ্ঠানটি হবে আগামী ২৯ মার্চ, কলকাতার একটি পাঁচতারা হোটেলে। যেখানে টলিউডের শিল্পীদের পুরস্কার দেওয়া হবে। তবে এবার মনোনয়নের তালিকায় চমকের পর চমক। তার মধ্যেই জোড়া মনোনয়ন পেয়ে নজর কাড়লেন টলিউড সুপারস্টার দেব। এছাড়াও ঢালিউডের কয়েকজন অভিনেত্রীও সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন। যার মধ্যে আছেন জয়া আহসান, ফারিণ।

এক ঝলকে দেখে নিন ফিল্মফেয়ার বাংলার পুরো মনোনয়ন তালিকা-

সেরা ছবির মনোনয়ন পেয়েছে,

মিঠুন চক্রবর্তীর কাবুলিওয়ালা
দেবের দুটি ছবি প্রধান, বাঘাযতীন
মিমির রক্তবীজ
জয়া-চূর্ণীর অর্ধাঙ্গিনী
সৃজিত মুখোপাধ্যায়ের দশম অবতার

সেরা ছবি (ক্রিটিক)

মায়ার জঞ্জাল
শহরের উষ্ণতম দিনে
নীহারিকা
পালান
শেষপাতা

সেরা গান

অনুপম রায়- আমি সেই মানুষটা আর নেই (দশম অবতার)
আলাদা আলাদা (অর্ধাঙ্গিনী)
অরিত্র সেনগুপ্ত ও রণজয় ভট্টাচার্য- নীরবতায় ছবি (মিথ্যে প্রেমের গান)
কৌশিক গঙ্গোপাধ্যায়- আমি আর ও (পালান) ঋতম সেন- জানি অকারণ (ফাটাফাটি)

সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছেন,

অরুণ রায় (বাঘাযতীন)
অতনু ঘোষ (শেষ পাতা)
অভিজিৎ সেন (প্রধান)
কৌশিক গঙ্গোপাধ্যায় (অর্ধ্বাঙ্গিনী)
নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় (রক্তবীজ), সৃজিত মুখোপাধ্যায় (দশম অবতার)
সুমন ঘোষ (কাবুলিওয়ালা)

সেরা নতুন পরিচালক,

অরিত্র সেন (ঘরে ফেরার গান) পরমা নেওটিয়া (মিথ্যে প্রেমের গান)
শ্রীজাত (মানবজমিন)
সুমন্ত্র রায় (ঘাসজমি)

সেরা অভিনেতা

অনির্বাণ চক্রবর্তী
দেব
জিৎ
মিঠুন চক্রবর্তী
পরমব্রত চট্টোপাধ্যায়
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

সেরা অভিনেতা (ক্রিটিক)

অঞ্জন দত্ত
মিঠুন চক্রবর্তী
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
ঋত্বিক চক্রবর্তী
শিলাজিৎ মজুমদার
সুব্রত দত্ত

সেরা অভিনেত্রী

চূর্ণী গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী)
জয়া আহসান (দশম অবতার)
কোয়েল মল্লিক (জঙ্গলে মিতিন মাসি)
ঋতাভরী চক্রবর্তী(ফাটাফাটি)
শোলাঙ্কি রায় (শহরের উষ্ণতম দিনে)
স্বস্তিকা মুখোপাধ্যায় (শিবপুর)

সেরা অভিনেত্রী (ক্রিটিক)

অনুরাধা মুখোপাধ্যায় (নীহারিকা) অপি করিম (মায়ার জঞ্জাল)
গার্গী রায়চৌধুরী (শেষ পাতা)
মমতা শঙ্কর (পালান)
স্বস্তিকা মুখোপাধ্যায় (শিবপুর)
তাসনিয়া ফারিন (আরও এক পৃথিবী)

সেরা সহ-অভিনেতা

অম্বরীশ ভট্টাচার্য (অর্ধাঙ্গিনী)
অনির্বাণ ভট্টাচার্য (দশম অবতার)
অনির্বাণ চক্রবর্তী (প্রধান)
যিশু সেনগুপ্ত (দশম অবতার)
কৌশিক গঙ্গোপাধ্যায় (আরও এক পৃথিবী) সোহেল মণ্ডল (মায়ার জঞ্জাল)
বিক্রম চট্টোপাধ্যায় (শেষ পাতা)

সেরা সহ-অভিনেত্রী

অনসূয়া মজুমদার (রক্তবীজ)
অপরাজিতা আঢ্য (চিনি ২)
জয়া আহসান (অর্ধাঙ্গিনী)
মল্লিকা মজুমদার (নীহারিকা)
শ্রাবন্তী চট্টোপাধ্যায় (কাবেরী অন্তর্ধান)

সেরা নতুন অভিনেত্রীর তালিকায় মনোনীত,

সৌমিতৃষা কুণ্ডু (প্রধান)
শ্রীজা দত্ত (বাঘা যতীন)
তাসনিয়া ফারিন (আরও এক পৃথিবী)

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00