Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ওটিটিতে ডেবিউ করতে চলেছেন বেবো

এবার ওটিটিতে ডেবিউয়ের মাধ্যমে ফের রুপোলি পর্দায় ফিরছেন করিনা কাপূর খান। সুজয় ঘোষের আগামী ছবিতে নেটফ্লিক্সের পর্দায় অভিষেক ঘটাতে চলেছেন করিনা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দ্বিতীয় সন্তান জেহ-র জন্মের পর থেকে অভিনয়ের জগত থেকে দূরে রয়েছেন বেবো। এবার ওটিটিতে ডেবিউয়ের মাধ্যমে ফের রুপোলি পর্দায় ফিরছেন করিনা কাপুর খান। সুজয় ঘোষের আগামী ছবিতে নেটফ্লিক্সের পর্দায় অভিষেক ঘটাতে চলেছেন করিনা। নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ছবি পোস্ট করে নিজের ফ্যানেদের আগামী কাজ নিয়ে জানিয়েছেন অভিনেত্রী। জাপানি লেখক কেইগো হিগাশিনোস এর ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’ অবলম্বনে তৈরি হতে চলেছে এই ছবি।  

করিনার কামব্যাকের খবরে বেশ উচ্ছ্বসিত তাঁর ফ্যানেরা। পোস্টটি শেয়ার করে করিনা ক্যাপশনে লিখেছেন ” এবং জার্নি শুরু হল। সুজয় ঘোষের পরিচালনায় নেটফ্লিক্স অরিজিনালে ফিরছি। ” শুধু তাই নয় করিনা আরও জানিয়েছেন যে জাপানি গল্প বা উপন্যাসের উপর ভিত্তি করে এই ছবি তৈরি হতে চলেছে তা প্রথম থেকেই বেস্ট সেলার। যা আমাদের পরিচালক নতুনভাবে গড়ে তুলবেন। আমি অধীর অপেক্ষায় আছি এই কাজটি করার জন্য। 

এর পাশাপাশি আগামী অগাস্ট মাসেই মুক্তি পাবে করিনার আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’। আমির খানের সঙ্গে এই ছবিতে দেখা যাবে করিনাকে। ১১ অগস্ট মুক্তি আবে করিনার এই নতুন ছবি। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00