Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাবধান, মঞ্জুলিকা আসছে! প্রকাশিত হল ‘ভুল ভুলাইয়া ২’এর ট্রেলার!

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য রিলিজ হল বহু প্রতীক্ষীত বলিউড মুভি ‘ভুল ভুলাইয়া ২’ এর ট্রেলার। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট সিনেমা ‘ভুল ভুলাইয়া’র সিক্যুয়েল এই ছবি। এই ছবির ফার্স্ট পোস্টার অনেকদিন আগেই মুক্তি পেয়েছে, যেখানে বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক কার্তিক আরিয়ানের ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। সেদিন থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনার শেষ নেই, কবে ছবিটি মুক্তি পাবে তার অপেক্ষায় দিন গুনছে সিনেমাপ্রেমীরা। অবশেষে অপেক্ষার দিন শেষ, আগামী ২০ মে দেশের প্রতিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ভুল ভুলাইয়া 2’।

 

এই ছবির প্রতিটি পোস্টার দেখে রীতিমতন শোরগোল তৈরি হয়েছে নেটমহলে৷ ট্রেলার দেখেই স্পষ্ট, কমেডি এবং রহস্য, রোমাঞ্চ, ভৌতিক কাণ্ডে পরিপূর্ণ ‘ভুল ভুলাইয়া 2’। তবে সবথেকে আকর্ষণীয় এখানেও নায়িকার চরিত্রও রহস্যে মোড়া। মঞ্জুলিকার অবতারে ধরা দিচ্ছেন কিয়ারা। এই ছবির প্রচার ইতিমধ্যেই শুরু করেছেন এই ছবির সব কলাকুশলীরা। সম্প্রতি, নায়ক কার্তিক আরিয়ান ভক্তদের উদ্দেশ্যে, এই ছবির প্রথম প্রচারের কিছু আভাস দিয়েছেন। কার্তিকের ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেতা তাঁর ভ্যানিটি ভ্যানে প্রস্তুত হচ্ছেন। তাঁদের প্রথম প্রচার একটি রিয়েলিটি শোয়ের মঞ্চই হতে চলেছে। কিয়ারার সঙ্গেই দেখা যাবে অভিনেতাকে।

 

 

View this post on Instagram

 

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan)

কমলা জ্যাকেট, ম্যাচিং ট্র্যাক প্যান্ট এবং টি-শার্টে নিজেকে মুড়িয়ে নিজের সাজ পরিপূর্ণ করেছেন কার্তিক আরিয়ান। সঙ্গে জানাচ্ছেন, তিনি খুব উত্তেজিত এই ছবি নিয়ে। প্রচারের একটি মুহূর্ত কার্তিক তাঁর নিজের ইনস্টাগ্রামেও পোস্ট করেছেন।সঙ্গে গতকালই ‘ভুল ভুলাইয়া 2’ এর নতুন পোস্টার প্রকাশিত হয়েছিল।

পোস্টারে দেখা গিয়েছে, কালো পোশাকে কার্তিক আর অভিনেতার চারপাশে একদল মহিলা, যাঁদের মুখ ভয়ঙ্কর। গত সপ্তাহে, কিয়ারা আদভানিও এই ছবির তাঁর প্রথম লুক শেয়ার করেছেন। সঙ্গে অভিনেত্রী তাবুও এই ছবির প্রথম লুক শেয়ার করেছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00