Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশের বক্সঅফিসে ‘পাঠান’ ঝড় তুঙ্গে, মুক্তির দিনেই ৩০ লাখ আয়

ঈদের সময়ই পাঠান রিলিজ করার কথা থাকলেও শেষমেশ দেশের ছবির লাভের কথা ভেবে ১২ই মে পাঠান রিলিজ করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেক বিতর্কের অবশেষে বাংলাদেশে মুক্তি পেয়েছে ‘পাঠান’। ভারতে বা অন্যান্য দেশে মুক্তির ৫ মাস পরে বাংলাদেশে মুক্তি পেল ছবি। শুরু থেকেই এই ছবি দেশে আমদানি করা নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়েছিল। স্বাধীন হওয়ার পর এই নিয়ে চার নম্বর হিন্দি ছবি বাংলাদেশে প্রেক্ষাগৃহে মুক্তি পেল। কলাকুশলী দের আপত্তি ছিল, শাহরুখের ছবি দেশে মুক্তি পেলে স্বাভাবিকভাবেই ভক্তরা ঝাঁপিয়ে পড়বে, ফলে দেশের ছবি কেউ দেখতে যাবে না। কিন্তু সবকিছু বিতর্ক লঙ্ঘন করে মোট ৫ টি শর্তে বাংলাদেশ সরকার দেশে হিন্দি ছবি আনার অনুমতি দিয়েছে। ঈদের সময়ই পাঠান রিলিজ করার কথা থাকলেও শেষমেশ দেশের ছবির লাভের কথা ভেবে ১২ই মে পাঠান রিলিজ করা হয়েছে।

ছবি মুক্তির আগে থেকেই ভক্তদের উত্তেজনা তুঙ্গে ছিল। বাংলাদেশে ৪১টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে। শো সংখ্যা ২০৪ টি। রিলিজ করার আগে থেকেই ছবির অগ্রিম টিকিট বুকিং দেখার মতো ছিল। এদিকে বিশ্বব্যাপী ওটিটিতে ছবি মুক্তির পরেও বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত ছবি ‘পাঠান’ দেখার জন্যে হলে হলে ভিড় দেখার মতো। বলিউডভিত্তিক প্রভাবশালী পোর্টাল বলিউড হাঙ্গামা বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, মুক্তির প্রথম দিনে বাংলাদেশের বক্স অফিস থেকে ‘পাঠান’ সংগ্রহ করেছে ২৫ লাখ টাকা (গ্রস)। পরিবেশক সত্যদীপ সাহা দাবি করেছেন, ‘মুক্তির প্রথমদিনের এই আয় দুর্দান্ত, বছরের (বাংলাদেশের) সবচেয়ে বড়।’ 

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠানে শাহরুখ খানের সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। সিনেমাটি ইতোমধ্যে বলিউডে সুপারহিট তকমা পেয়েছে, বিশ্বজুড়ে হাজার কোটি আয় করেছে। এতে আরও অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানাসহ অনেকে আছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00