Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টিআরপিতে বাজিমাত ‘অনুরাগের ছোঁয়া’-র, অন্যদিকে মিঠুনকে জোর টক্কর রচনার

সেই জায়গায় এল নিম ফুলের মধু। বাবু আর বাবুর মা আর পর্ণার রসায়ন একেবারে জমে ক্ষীর বোঝাই যাচ্ছে। তবে খারাপ হাল গৌরী এলো-র।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের বৃহস্পতিবার মানেই টিআরপি প্রকাশের দিন। সারা সপ্তাহে কি চলল, কোন ধারাবাহিক মুখ উজ্জ্বল করল চ্যানেলের সেটা নিয়েই অপেক্ষায় থাকেন সমস্ত কলাকুশলীরা। তবে এই সপ্তাহের টিআরপিতে রয়েছে চমকের পর চমক। রিয়েলিটি শো থেকে ধারাবাহিক সবেতেই রয়েছে চমক। প্রথমেই বলে রাখি চলতি সপ্তাহের টিআরপি নম্বর দেখে হোচট খাবেন না যেন! সূর্য-দীপার অনুরাগের ছোঁয়া কোনোরকমে সেরার আসন ধরে রেখেছে। সূর্য-দীপা আবার বর্তমানে দার্জিলিংয়ে। আউটডোর এপিসোডেই বাজিমাত করছে সিরিয়ালটি। দ্বিতীয় চমক হল দু নম্বর থেকে সরে গেল জগদ্ধাত্রী। সেই জায়গায় এল নিম ফুলের মধু। বাবু আর বাবুর মা আর পর্ণার রসায়ন একেবারে জমে ক্ষীর বোঝাই যাচ্ছে। তবে খারাপ হাল গৌরী এলো-র।

গত সপ্তাহেও তিন নম্বরে থাকা ধারাবাহিক এই সপ্তাহে পাঁচে। বাংলা মিডিয়াম আর পঞ্চমীর কোনও উন্নতি নেই। টিআরপি-তে সেভাবে প্রভাব ফেলতে পারছে না কেউই। জি বাংলায় খুব জলদি আসবে ব্লুজ প্রোডাকশনের নতুন মেগা। ইতিমধ্যেই তিন নায়ক ও তিন নায়িকাকে নিয়ে সেজে উঠবে ধারাবাহিক। যদিও বর্তমানে তারকা থেকে দর্শক সকলেরই চোখ থাকে এই সাপ্তাহিক ফলাফলে। এদিকে নন ফিকশনেও একই হাল। কিছুতেই জি বাংলাক টক্কর দিতে পারছে না স্টার জলসা। জি বাংলার দুটো শো একেবারে হিট। একটি দিদি নম্বর ১ আর ডান্স বাংলা ডান্স। গত সপ্তাহে ডান্স বাংলা ডান্সের গ্র্যান্ড প্রিমিয়ারের কারণে টিআরপি-তে পিছিয়ে পড়েছিল রচনার শো। কিন্তু রচনার বাজিমাত বহাল।

এক নজরে সেরা দশের তালিকা

প্রথম- অনুরাগের ছোঁয়া (৭.০) (স্টার জলসা)

দ্বিতীয়- নিম ফুলের মধু (৫.৯) (জি বাংলা)

তৃতীয়- জগদ্ধাত্রী (৫.৮)(জি বাংলা)

চতুর্থ- খেলনা বাড়ি (৫.৭)(জি বাংলা)

পঞ্চম- গৌরী এলো (৫.৬)(জি বাংলা)

ষষ্ঠ- রাঙা বউ (৫.৪)(জি বাংলা)

সপ্তম- মিঠাই (৫.০)(জি বাংলা)

অষ্টম- পঞ্চমী (৪.৭)(স্টার জলসা)

নবম- মেয়েবেলা/ বাংলা মিডিয়াম (৪.৫)(স্টার জলসা)

দশম- গাঁটছড়া/ এক্কা দোক্কা (৪.৪)(স্টার জলসা)

নন ফিকশনের টিআরপি তালিকা

দিদি নম্বর ১ সানডে ধামাকা (৫.২)(জি বাংলা)

ডান্স বাংলা ডান্স (৪.৭)(জি বাংলা)

সুপার সিঙ্গার ৪ (২.৩) (স্টার জলসা)

ঘরে ঘরে জি বাংলা (০.৯)(জি বাংলা)

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00