Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সমকামিতার গল্প, প্রকাশ্যে এল ‘বাধাই দো’ ছবির ট্রেলার

মুক্তি পেল রাজকুমার রাও ও ভূমি পেডনেকার অভিনীত 'বাধাই দো' ছবির ট্রেলার। এই ছবি সমকামিতার গল্প বলবে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বৃহস্পতিবার মুক্তি পেল রাজকুমার রাও ও ভূমি পেডনেকার অভিনীত ‘বাধাই দো’ ছবির ট্রেলার। এই ছবি সমকামিতার গল্প বলবে। ছবিতে রাজকুমার রাওয়ের চরিত্রের নাম শার্দূল ঠাকুর। যিনি পেশায় একজন পুলিশ অফিসার। যার সঙ্গে দেখা হয় এক স্কুলের পিটি টিচার সুমনের সঙ্গে। এই চরিত্রে অভিনয় করছেন ভূমি পেডনেকার। সেখান থেকে আলাপ ও বোঝাপড়ায় সিলমোহর দিয়ে তাঁরা বিয়ে করে। আদতে তাঁরা দুজনেই সমকামি। আর এই সমকামিতা আজও আমাদের সমাজে অনাকাঙ্ক্ষিত।

সুমন ও শার্দূল উভয়ের পরিবারেই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বিয়ের চাপ। কিন্তু নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কে চায় বিয়ে করতে? তারাও একমত। কিন্তু শেষমেশ নিজেদের ভালো থাকার রাস্তা খুঁজতেই বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। খুশি হন পরিবারের সকলে। এরপর আসে সন্তান নেওয়ার চাপ। সুমন আর শার্দূল কি পারবে এই পরিস্থিতির মকাবিলা করে উঠতে? নাকি ধরা পড়ে যাবে সকলের সামনে? তা তো জানা যাবে আগামী ১১ ফেব্রুয়ারী ছবি মুক্তির পরেই। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00