Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে ঋতাভরী, কার আমন্ত্রণে গেলেন?

প্রীতি জিন্টার সঙ্গে ঋতাভরী একটি ছবি শেয়ার করেও চমকে দিলেন সবাইকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল গিয়েছে বাবা সিদ্দিকির ইফতার পার্টি। যেখানে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক তারকারা। তবে সবার মাঝে নজর কেড়ে নিলেন বঙ্গতনয়া ঋতাভরী চক্রবর্তী। বলিউডে কাজের সুবাদে মাঝে মধ্যেই ডাক পড়ে ঋতাভরীর। দিন কয়েক আগেই রিলিজ হয়েছে তাঁর বহু প্রতীক্ষত বাংলা সিনেমা ফাটাফাটি। যে ছবির জন্যে প্রায় ২৫ কেজি ওজন বাড়িয়েছিলেন নায়িকা। এবার বলিউড পার্টিতে দেখা মিলল ঋতাভরীর। এদিন ঋতাভরীর পরনে ছিল কালো রঙের শাড়ি। সঙ্গে ঝোলা দুল ও কপালে ছোট্ট টিপ। সামান্য মেআপেই ধরা দিলেন ‘বংক্রাশ’।

এদিন বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে তোলা একগুচ্ছ ছবি নেটমাধ্যমে শেয়ার করতেই প্রশংসায় ভাসলেন অভিনেত্রী। একজন মন্তব্য করলেন, ‘তুমি সেরা। চোখ ফেরাতে পারি না তোমার থেকে যখনই ছবি দাও। কালোতে কী সুন্দর লাগছে’। অপরজন লিখলেন, ‘একদিন তুমি টলিউড-বলিউড দুই জায়গাতেই রাজ করবে আমরা নিশ্চিত।’

ইফতার পার্টির ছবিগুলি শেয়ার করে ঋতাভরী লেখেন, ‘কী দারুণ রাত ছিল। বরাবরের মতোই পারফেক্ট হোস্ট। সুন্দর বললেও কম বলা হবে এই ইফতার পার্টিকে সঙ্গে তারকায় পরিপূর্ণ। সঙ্গে সিদ্দিকি পরিবারের আতিথেয়তা আরও বিশেষ করে তোলে এই পার্টিকে।’ সঙ্গে বিশেষ বন্ধু অর্থাৎ বাবা সিদ্দিকির কন্যা আরশিয়াকেও ধন্যবাদ জানালেন নায়িকা। হ্যাঁ, তিনিই আমন্ত্রণ জানিয়েছেন বঙ্গ কন্যাকে। প্রীতি জিন্টার সঙ্গে ঋতাভরী একটি ছবি শেয়ার করেও চমকে দিলেন সবাইকে। এদিনের পার্টিতে হাজির ছিলেন সলমন খান, শাহরুখ খান, সুনীল শেট্টি, পূজা হেগড়ে, শেহনাজ খান, ইমরান হাসমির মতো তারকারা। এছাড়া টেলিভিশন অভিনেত্রী হিসেবে ছিলেন ভারতী সিং, তেজস্বী প্রকাশ, করণ কুন্দ্রা। এদিন মেনুতে কী ছিল, সেই ছবিও পোস্ট করলেন অভিনেত্রী। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00