Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হয়ে গেল শুভ মহরৎ, শুরু হল ‘আয় খুকু আয়’ ছবির শুটিং

শুক্রবার ১২ নভেম্বর হয়ে গেল শুভ মহরৎ। শুরু হল আয় খুকু আয় ছবির শুটিং।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুরু হল সুপারস্টার জিৎের প্রযোজনায় ও শৌভিক কুন্ডুর পরিচালনায় ‘আয় খুকু আয়’ ছবির শুটিং। শুক্রবার ১২ নভেম্বর হয়ে গেল শুভ মহরৎ। শুরু হল ছবির শুটিং। জিৎের প্রযোজনায় এই ছবিতে অভিনয় করছেন প্রসেনজিত চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায়। বাবা মেয়ের সম্পর্ককে কেন্দ্র করেই এই ছবি। এর আগে প্রযোজক ও পরিচালক উভয়েই তাঁদের ছবি সুইজারল্যান্ড-র সাফল্যের পর এই ছবিতে কাজ করছেন।

এর আগেই আয় খুকু আয় প্রসঙ্গে প্রসেনজিত চট্টোপাধ্যায় জানিয়েছিলেন জিৎের এই ছবি যে তাঁর সমস্ত ফ্যানেরা দেখতে আসবেন আর সঙ্গে যদি জিৎের ফ্যানেরাও আসেন তাহলে এই ছবি হিট হয়া থেকে কে আটকাবে। প্রসেনজিতের সঙ্গে কাজ করতে পেরে কার্যত খুশি জিৎ। অত্যন্ত উৎসাহী ছবির পরিচালক শৌভিক কুন্ডু নিজেও। আর হবেন নাই বা কেন প্রসেনজিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এক অনন্য অভিজ্ঞতা। তা সঞ্চয় করতে কে না চায়?

অন্যদিকে রাণী মা দিতিপ্রিয়াও এখন বেশ ব্যাস্ত অভিনেত্রী। সম্প্রতি মুম্বইয়ে একটি শর্ট ফিল্মের শুটিং শেষ করেছেন তিনি। এই ছবিতে বাবা মেয়ের সম্পর্কই ছবির মূল রসদ আর সেক্ষেত্রে দিতিপ্রিয়ার মুখের সরলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00